shono
Advertisement

জাতীয় সড়কে চলন্ত লরিতে অগ্নিকাণ্ড, পুড়ল লক্ষাধিক টাকার পাট

শট সার্কিটের জেরেই লেগেছে আগুন। The post জাতীয় সড়কে চলন্ত লরিতে অগ্নিকাণ্ড, পুড়ল লক্ষাধিক টাকার পাট appeared first on Sangbad Pratidin.
Posted: 03:16 PM May 22, 2018Updated: 03:31 PM May 22, 2018

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: জাতীয় সড়কেই আগুন লাগল পাট বোঝাই লরিতে। আগুনের জেরে পাট ও লরি দুইই ভস্মীভূত হয়েছে। এহেন অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার ধুবুলিয়ায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল চলন্ত লরিতে। তারপর লরি থেকে  আগুন দ্রুত বোঝাই পাটেও ছড়িয়ে পড়ে। দিনে দুপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে এই ঘটনা ঘটায় এলাকায় ভিড় জমে যায়। আগুনের আঁচ পেয়ে চালক-সহ অন্যেরা লরি থেকে নেমে পড়েন। খবর যায় ধুবুলিয়া থানায়। এমনিতেই পাট দাহ্যবস্তু, তায় শুকনো থাকায় চোখের সামনেই ছাই হয়ে যায় সব। কৃষ্ণনগর থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। তবে পাট পুড়লেও অক্ষত রয়েছেন দুই লরি চালক। যদিও ক্ষতির পরিমাণ লক্ষাধিক।

Advertisement

[প্রেমের জালে ফাঁসিয়ে কিশোরীকে ‘অপহরণ’, পাশে দাঁড়িয়ে গ্রেপ্তার প্রতিবেশী]

জানা গিয়েছে, বহরমপুর থেক পাট নিয়ে কলকাতায় যাচ্ছিল লরি দুটি। সেই সময়ই রাস্তার মাঝখানে কোনওভাবে শট সার্কিট হয়ে যায়। তাই আগুন লেগে পুড়ে খাক লরি-সহ পাট। আগুন নিভলেও পোড়া পাটের স্তূপ অনেক্ষণ ধরে জাতীয় সড়কের উপরেই পড়েছিল। এর জের বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ রাখতে হয়। পরে পুলিশ গিয়ে যানজট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে।

ছবি- সঞ্জিত মণ্ডল

The post জাতীয় সড়কে চলন্ত লরিতে অগ্নিকাণ্ড, পুড়ল লক্ষাধিক টাকার পাট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার