shono
Advertisement
Tulu Mondal

আর নয় অতিরিক্ত সময়, টুলু মণ্ডলকে ‘ঘোষিত অপরাধী’ সিলমোহরের প্রক্রিয়া শুরু!

গত ১১ অগস্টের নির্দেশের পর টুলুকে পলাতক হিসেবে ঘোষণা করা হয়।
Published By: Kousik SinhaPosted: 07:58 PM Sep 14, 2026Updated: 08:08 PM Sep 14, 2026

নিম্ন আদালতের নির্দেশকে সামনে রেখে টুলু মণ্ডলের (Tulu Mondal) বিরুদ্ধে এবার আরও এক ধাপ এগোতে চলেছে আইনি প্রক্রিয়া। কলকাতা হাইকোর্টে তাঁর করা মামলা এখনও বিচারাধীন, এই যুক্তিতে সোমবার সিউড়ি আদালতে হাজিরার জন্য অতিরিক্ত সময় চেয়েছিলেন টুলু মণ্ডলের আইনজীবীরা। কিন্তু সেই আবেদন মঞ্জুর করেননি সিউড়ি এসিজেএম আদালতের বিচারক। ফলে আদালতের নির্দেশ অমান্য করে অনুপস্থিত থাকার পর টুলু মণ্ডলকে ঘিরে পরবর্তী আইনি পদক্ষেপের পথ কার্যত খুলে গেল।

Advertisement

টুলুকে আদালতে হাজির করানোর জন্য আগেই একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। গত ১১ অগস্টের নির্দেশের পর তাঁকে পলাতক হিসেবে ঘোষণা করা হয়। প্রকাশ্যে তাঁর হাজিরার নির্দেশ জানাতে সোঁতসাল ও সিউড়িতে মাইকিং করা হয়েছিল। সিউড়িতে তাঁর বাড়িতেও আদালতের নোটিস দেওয়া হয়। সেখানে ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার মধ্যে আদালতে এসে নিজের বক্তব্য জানানোর সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। সোমবার সেই সময়সীমা শেষ হলেও টুলু নিজে আদালতে আসেননি। পরিবর্তে তাঁর হয়ে আইনজীবীরা আদালতে আবেদন করেন।

তাঁদের বক্তব্য, নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেছেন টুলু। ৯ সেপ্টেম্বর সেই মামলার শুনানি হলেও তা শেষ হয়নি। আগামী ২২ সেপ্টেম্বর ফের শুনানি রয়েছে। তাই ওই সময় পর্যন্ত অপেক্ষা করার আবেদন জানানো হয়েছিল। অভিযুক্ত পক্ষের আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায় ও রাফেউল হক জানান, হাইকোর্টে তাঁদের মামলায় এখনও চূড়ান্ত শুনানি হয়নি এবং স্থগিতাদেশ পাওয়ার আশা রয়েছে। সেই কারণেই নিম্ন আদালতে সময় চাওয়া হয়েছিল। তবে সেই আবেদন খারিজ হওয়ায় এখন আদালতের অনুমতি নিয়ে টুলুর বিরুদ্ধে প্রোক্লেমেশনের নোটিস জারির প্রক্রিয়া শুরু হতে পারে বলে আইনজীবীদের একাংশের মত। অর্থাৎ, হাইকোর্টে মামলা চললেও সিউড়ি আদালতের নির্দেশ অনুযায়ী হাজিরা না দেওয়ার বিষয়টি আপাতত তাঁর জন্য নতুন আইনি জটিলতা তৈরি করল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement