shono
Advertisement
Basirhat Madrasa

বসিরহাটের মাদ্রাসায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থা! কাঠগড়ায় শিক্ষক

জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষকের নাম রাজ্জাক। পরিবারের অভিযোগ, গত ৮ সেপ্টেম্বর বলপূর্বক ওই ছাত্রীর ঘরে ঢুকে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন তিনি। শুধু তাই নয়, তাকে শ্লীলতাহানিরও চেষ্টা করেন তিনি। নাবালিকা বাধা দিলে তাকে বেধড়ক মারধর করেন ওই শিক্ষক।
Published By: Subhodeep MullickPosted: 08:11 PM Sep 14, 2026Updated: 08:28 PM Sep 14, 2026

বেসরকারি মাদ্রাসায় এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ। কাঠগড়ায় শিক্ষক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বসিরহাটে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবার।

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষকের নাম রাজ্জাক। পরিবারের অভিযোগ, গত ৮ সেপ্টেম্বর বলপূর্বক ওই ছাত্রীর ঘরে ঢুকে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন তিনি। শুধু তাই নয়, তাকে শ্লীলতাহানিরও চেষ্টা করেন তিনি। নাবালিকা বাধা দিলে তাকে বেধড়ক মারধর করেন ওই শিক্ষক। এখানেই শেষ নয়। বিষয়টি কাউকে জানালে চরম পরিণতিরও হুমকি দেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা গত দু’বছর ধরে মাদ্রাসায় পড়াশোনা করছে। এর আগেও নাকি অভিযুক্ত শিক্ষক তার সঙ্গে খারাপ আচরণ করেছেন।

গোটা ঘটনাটি জানতে পেরেই মাদ্রাসা কমিটির সদস্য ইয়াসিন ও গোলাম আকবরের কাছে অভিযোগ জানান নির্যাতিতার অভিভাবকেরা। কিন্তু অভিযোগ, উলটে তাঁদের শাসানি দেওয়া হয়। শুধু তাই নয়, ঘটনাটি ধামাচাপা দেওয়ারও চেষ্টা হয়। অবশেষে গত ১৩ সেপ্টেম্বর অভিযুক্ত শিক্ষক রাজ্জাক-সহ বাকিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। তাঁদের অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement