shono
Advertisement

বাঁকুড়ায় মোরাম খাদানে ধস, চাপা পড়ে মৃত ২ ব্যক্তি

রবিবার দেহ দুটির ময়নাতদন্ত হবে। The post বাঁকুড়ায় মোরাম খাদানে ধস, চাপা পড়ে মৃত ২ ব্যক্তি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:03 PM Mar 09, 2019Updated: 09:03 PM Mar 09, 2019

দেবব্রত দাস, খাতরা: মোরাম খাদানে ভয়াবহ ধস। শনিবার সকালে খাদানে মোরাম চাপা পড়ে মৃত্যু হয়েছে ২ ব্যক্তির। মৃতদের নাম গিয়াসুদ্দিন শেখ ও অরুণ পাত্র। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের থানার সাহাপুরের একটি মোরাম খাদানে। ঘটনাস্থলে গিয়ে দেহ দুটি উদ্ধার করেছে পাত্রসায়ের থানার পুলিশ।

Advertisement

[শখের বশে বাইক চুরি, পুলিশের জালে ২ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া]

জানা গিয়েছে, শনিবার সকালে সাহাপুরের ওই খাদান থেকে জেসিবি দিয়ে মোরাম তোলা হচ্ছিল। সেই সময় জেসিবির দুই চালক-সহ খাদানে উপস্থিত ছিলেন গিয়াসুদ্দিন শেখ ও অরুণ পাত্র নামে ২ ব্যক্তি। সূত্রের খবর, খাদান থেকে যখন মোরাম কাটা হচ্ছিল সেই সময় হঠাৎই খাদানে ধস নামে। মোরামে চাপা পড়ে যান জেসিবির মালিক গিয়াসুদ্দিন শেখ-সহ আরও এক ব্যক্তি। তড়িঘড়ি জেসিবির চালক দুজন মোরাম সরিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করেন। তবে ধসের ফলে উদ্ধার কাজে তাদের বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। বেশ কিছুক্ষণের চেষ্টার পর মোরামের নিচ থেকে ওই দুই ব্যক্তির দেহ উদ্ধার করেন জেসিবির চালকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাত্রসায়ের থানার পুলিশ। পুলিশ দেহ দুটি নিয়ে যায়। ইতিমধ্যেই বাঁকুড়া জেলা পুলিশের তরফে মোরাম ধসের ফলে দুই ব্যক্তির মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছে। রবিবার বিষ্ণুপুর জেলা হাসপাতালে দেহ দুটির ময়নাতদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে খবর। 

[ইতিহাস তৈরি হল রাজ্যে, ৩১ বছর পর সার্কিট বেঞ্চ চালু উত্তরবঙ্গে ]

অবৈধভাবে খাদান থেকে বালি পাচারের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে খাদান থেকে মোরাম তোলা হয়। যা রুখতে বারবার কড়া হঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও সেসবকে তোয়াক্কা না করেই খনি অঞ্চলে বারবার চলছে বালি, মোরাম উত্তোলন। অধিকাংশ ক্ষেত্রে এভাবে মোরাম উত্তোলনের সময় দুর্ঘটনাও ঘটছে, কিন্তু তা সত্ত্বেও হুঁশ ফিরছে না মানুষের।     

The post বাঁকুড়ায় মোরাম খাদানে ধস, চাপা পড়ে মৃত ২ ব্যক্তি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement