shono
Advertisement

ব্যবসায়িক শত্রুতার জের? বজবজে জোড়া হত্যা কাণ্ডে কাঠগড়ায় তৃণমূল নেতা

ঘটনার পর থেকে পলাতক ওই তৃণমূল নেতা।
Posted: 10:09 AM Aug 12, 2023Updated: 10:09 AM Aug 12, 2023

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ব্যবসায়িক বিবাদের জের নাকি অন্য কিছু? জোড়া খুনকে কেন্দ্র করে বজবজে তীব্র চাঞ্চল্য। কাঠগড়ায় তৃণমূল বুথ সভাপতি অসীম বৈদ্য। ঘটনার পর থেকে পলাতক ওই তৃণমূল নেতা। তার খোঁজে শুরু তল্লাশি।

Advertisement

শুক্রবার গভীর রাতে বজবজ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহাদেব পুরকাইত এবং তাঁর সঙ্গী গণেশ নস্কর বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় একদল দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। দু’জনকে বেধড়ক মারধর করা হয়। প্রথমে কোপানো হয় দু’জনকে। পরে গলার নলি কেটে তাঁকে খুন করা হয় বলেই অভিযোগ। তাঁদের চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে যান। ততক্ষণে অবশ্য পালিয়ে যায় দুষ্কৃতীরা।

[আরও পড়ুন: সহপাঠিনীকে প্রেম নিবেদনে জোর! না পারায় স্বপ্নদীপকে ‘সমকামী’ বলে মশকরা]

স্থানীয়রাই বজবজ থানার পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। এই ঘটনায় মহাদেবের পরিবারের লোকজন রাতেই বজবজ থানায় বিক্ষোভ দেখান। নিহতদের পরিবারের অভিযোগ, বজবজ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল বুথ সভাপতি অসীম বৈদ্য খুন করিয়েছেন তাঁদের। অসীমের সঙ্গে এক বছর আগে জমির দালালি করতেন মহাদেব পুরকাইত। জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে জোড়া খুনের ঘটনা ঘটতে পারে বলে মনে করছে পুলিশ। ঘটনায় যুক্ত রয়েছে সন্দেহে পুলিশ পাঁচজনকে ইতিমধ্যেই আটক করেছে। তবে অভিযুক্ত অসীম বৈদ্য পলাতক। তার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

[আরও পড়ুন: সৌরভের সঙ্গে কীভাবে আলাপ হল নিহত স্বপ্নদীপের বাবার? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement