shono
Advertisement
Cockroach

সিরিয়ালে দুধে আরশোলা চুবিয়ে খাওয়ার দৃশ্যে শোরগোল! শরীরের জন্য কতটা ক্ষতিকর এই পতঙ্গ?

আরশোলার আনাগোনা বাড়িতে শুরু হলে তাকে বরাবরের মতো নির্মূল করা কঠিন। তাই একটি আরশোলা দেখলেই সতর্ক হোন। আরশোলার উপদ্রবকে ভুলেও হেলাফেলা করবেন না। 
Published By: Sayani SenPosted: 03:20 PM Jun 26, 2026Updated: 03:20 PM Jun 26, 2026

ফুলশয্যার রাতে নববধূর পায়ে আরশোলা। একান্ত সময়ে তৃতীয় কারও অন্তরায় ভালো চোখে দেখেননি স্বামী। তাই 'সবক শেখাতে' আরশোলাকে দুধে চিবিয়ে গিলে ফেললেন। যা দেখে গা গুলিয়ে ওঠে নববধূর। ধারাবাহিকের এমন দৃশ্য দেখে তাজ্জব দর্শকমহল। নেটদুনিয়ায় চলছে আলোচনা, সমালোচনার ঝড়। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সত্যি কি আরশোলা খেয়ে সুস্থ থাকতে পারেন কোনও মানুষ নাকি তা শরীরের জন্য বিপজ্জনক। যদিও চিন এবং থাইল্যান্ডে আরশোলা জনপ্রিয় স্ট্রিট ফুড। তবে অবশ্যই খাবার তৈরি করার একাধিক প্রক্রিয়া রয়েছে। সঠিক নিয়ম না মানলে হতে পারে চরম ক্ষতি।

Advertisement

আসলে আরশোলা স্বভাবে যতটা নিরীহ, ততটা মোটেও ভালো নয়। রান্নাঘর আপনি যতই পরিষ্কার রাখুন না কেন, কোথা থেকে যেন চলে আসে এই পতঙ্গ। একাধিক রোগের আধার এই আরশোলা। যেহেতু অপরিষ্কার জায়গায় ঘুরে বেড়ায় তাই পায়ে পায়ে জীবাণুও বহন করে।

  • ই-কোলাই, সালমোনেল্লার মধ্যে ৩৩ ধরনের ব্যাকটেরিয়া ছড়ায় আরশোলা।
  • আবার ৬ ধরনের প্যারাসাইটের আঁতুরঘর এই পতঙ্গ।
  • পেটের নানারকম রোগ এবং খাবারে বিষক্রিয়ার কারণও হতে পারে আরশোলা।
  • ব্যাকটেরিয়াঘটিত নানা রোগের কারণ এই পতঙ্গটি।
  • এছাড়া অন্ত্রের নানা রোগের কারণও হতে পারে আরশোলা।
  • ডায়েরিয়া, আন্ত্রিক, কলেরা, প্লেগ, টাইফয়েডের মতো রোগও ছড়ায়।
  • খাদ্যনালি এবং মূত্রনালির সংক্রমণের কারণও হতে পারে আরশোলা।
  • এছাড়া আরশোলার লালা, মল, শরীরের নানা অংশ এবং ডিম থেকে অ্যালার্জি ছাড়ায়। তার ফলে বাড়ির খুদে অথবা বয়স্ক সদস্য অ্যালার্জিক রাইনিটিস জাতীয় রোগে আক্রান্ত হতে পারেন।

তাই আরশোলা থেকে যত দূর সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। নইলে হতে পারে সর্বনাশ। চলুন জেনে নেওয়া যাক আপনার বাড়িকে আরশোলা মুক্ত রাখবেন কীভাবে?

  • বাড়িতে খোলা পাইপ, খোলা নর্দমা রাখবেন না। অবিলম্বে বুজিয়ে ফেলার বন্দোবস্ত করুন। নইলে বর্ষায় আরশোলার উপদ্রব বাড়তে পারে।
  • রান্নাঘর কিংবা যে জায়গায় খাবার থাকে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন।
  • আরশোলা তাড়াতে বোরাক্স বল ব্যবহার করতে পারেন।

মনে রাখবেন একবার আরশোলার আনাগোনা বাড়িতে শুরু হলে তাকে বরাবরের মতো নির্মূল করা কঠিন। তাই একটি আরশোলা দেখলেই সতর্ক হোন। আরশোলার উপদ্রবকে ভুলেও হেলাফেলা করবেন না। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement