shono
Advertisement
Government School in Chandannagar

বিলুপ্তির পথে 'বাংলা মিডিয়াম'! চন্দননগরের সরকারি স্কুলে মাত্র ৩ পড়ুয়া, ২ শিক্ষক!

পড়ুয়া ফেরাতে মরিয়া শিক্ষকরা।
Published By: Jaba SenPosted: 05:33 PM Aug 06, 2026Updated: 06:06 PM Aug 06, 2026

বন্ধ হওয়ার মুখে আরও এক সরকারি স্কুল! পড়ুয়ার সংখ্যা কমতে কমতে ঠেকেছে মাত্র ৩-এ। এই তিনজনকে নিয়েই স্কুল চালাচ্ছেন বিদ্যালয়ের ২ শিক্ষক। পড়ুয়া ফেরাতে মরিয়া তাঁরা। চন্দননগরের সাধুচরণ স্মৃতি বিদ্যাপীঠের ঘটনা। এলাকার মানুষ আর তাঁদের ছেলে মেয়েদের এই স্কুলে পাঠাতে চাইছে না। কারণ অজানা। এই নিয়ে শিক্ষা দপ্তরের সহযোগিতা চেয়েছে স্কুল।

Advertisement

এক বছর আগেও এই স্কুলের পড়ুয়া সংখ্যা ছিল ৫০-এর বেশি। পড়ুয়া সংখ্যা কমতে কমতে বর্তমানে ৩ জনে এসে দাঁড়িয়েছে। শিক্ষকের সংখ্যা ২ জন। ৩ পড়ুয়াকে নিয়েই স্কুল চালিয়ে যাচ্ছেন তাঁরা। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁরা স্কুলে পড়ুয়া ফেরানোর কাজ চালাচ্ছেন। আশপাশের কোনও স্কুলে যদি পড়ুয়া কম থাকে সেক্ষেত্রে দু'টি স্কুলকে মার্জ করে দেওয়ার ব্যবস্থা করা যায় কি না সেই বিষয়ে আলোচনা হচ্ছে।

সম্প্রতি বিধানসভায় চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ বলেছিলেন, চুঁচুড়া, চন্দননগর-সহ হুগলির অনেক স্কুলে পড়ুয়ার সংখ্যা দিন দিন কমছে। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে, পড়ুয়ার সংখ্যা অনেক বেশি, তুলনায় শিক্ষকের সংখ্যা কম। রাজ্যের বিভিন্ন স্কুলেও শিক্ষক ও ছাত্রের অনুপাত সামঞ্জস্যপূর্ণ নয়। সেই অনুপাত ঠিক থাকলে স্কুলগুলির পঠনপাঠন ঠিকভাবে চলবে।

এবিষয়ে স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী দীপক বর্মণ আগেই জানিয়েছেন, যে স্কুলগুলিতে ছাত্র সংখ্যা কমে গিয়েছে এবং শিক্ষক সংখ্যা বেশি আছে সেখান থেকে শিক্ষকদের বদলি করা হচ্ছে। যে স্কুলে শিক্ষক কম আছে সেখানে তাঁদের পাঠানো হচ্ছে। শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে সমতা বিধান করা হচ্ছে। যে স্কুলে পরপর ৫ বছর কোনও শিক্ষক ভর্তি হয়নি সেখান থেকেও শিক্ষক বদলি করা হচ্ছে। এভাবে সরকারি স্কুলের হাল ফেরানোর কাজ শুরু করেছে বর্তমান সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement