shono
Advertisement
Chakdah

গাছের গোড়ায় পা পড়তেই বিস্ফোরণ! পঞ্চায়েত প্রধানের বাগান সাফ করতে গিয়ে ছিটকে গেলেন ২ মজুর, উড়ল আঙুল

জানা গিয়েছে, বিস্ফোরণে এক মজুরের দেবদাস মুন্ডারির হাতের বেশ কয়েকটি আঙুল উড়ে গিয়েছে।
Published By: Arpita MondalPosted: 04:58 PM Aug 15, 2026Updated: 04:58 PM Aug 15, 2026

চাকদহে পঞ্চায়েত প্রধানের বাড়ির বাগানে মজুত করা বোমা! গাছ কাটার কাজ করতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর জখম দুই মজুর। চাকদহ থানার বিষ্ণুপুর দুবড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্নপূর্ণা বিশ্বাসের বাড়িতে এই কাণ্ড ঘটতেই শোরগোল গোটা এলাকা। জানা গিয়েছে, বিস্ফোরণে এক মজুরের দেবদাস মুন্ডারির হাতের বেশ কয়েকটি আঙুল উড়ে গিয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে অন্নপূর্ণা বিশ্বাসের বাড়িতে গাছের ডাল কাটার কাজে গিয়েছিলেন দেবদাস মুন্ডারি ও সরজিত সর্দার নামে দুই মজুক। কাজের সময় গাছের গোড়ায় পড়ে থাকা বস্তু পরিষ্কার করতে গেলে আচমকাই বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে দু’জনই গুরুতর আহত হন। আহতদের তড়িঘড়ি চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গিয়েছে, বিস্ফোরণে দেবদাস মুন্ডারির হাতের বেশ কয়েকটি আঙুল উড়ে গিয়েছে। তাঁর আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর। অন্যদিকে সরজিত সরদারও গুরুতর জখম হয়েছেন।

গাছের গোড়ায় বোমাটি কীভাবে এল, কে বা কারা সেখানে সেটি রেখেছিল এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ। দুবড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অন্নপূর্ণা বিশ্বাসের বাড়িতে থেকে আটক করে পুলিশ। নিয়ে যাওয়া হয় চাকদহ থানায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement