shono
Advertisement
Dinhata

পিকু ইউনিটের নামে তোলাবাজি! গ্রেপ্তার উদয়নের 'ডান হাত' বিশু

অভিযোগ, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর তত্ত্বাবধানে চলা শিশু মঙ্গল সমিতির রাশ কার্যত বিশু ধরের হাতেই ছিল।
Published By: Arpita MondalPosted: 01:48 PM Jun 26, 2026Updated: 02:49 PM Jun 26, 2026

দিনহাটা মহকুমা হাসপাতালে শিশু বিভাগের পিকু ইউনিট তৈরি করার জন্য শিশু মঙ্গল সমিতির নামে তোলাবাজির অভিযোগে এবার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ঠ বিশু ধরকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিনহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে মালদহ থেকে গ্রেপ্তার করা হয়। ধৃত বিশু ধর দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। উদয়ন গুহের অত্যন্ত ঘনিষ্ঠ ও ছায়াসঙ্গী হিসাবে এলাকায় পরিচিত। অভিযোগ, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর তত্ত্বাবধানে চলা শিশু মঙ্গল সমিতির রাশ কার্যত বিশু ধরের হাতেই ছিল। আর সেই সুবাদে উদয়নের পর নিজেকে দিনহাটার প্রভাবশালী ভাবা শুরু করেছিলেন বিশু ধর। কোথাও হুমকি, কখনও ভাঙচুর, কখনও আবার তোলাবাজির মতো ঘটনার সঙ্গেও তাঁর জড়িত থাকার অভিযোগ।

Advertisement

বিশু ধরকের হেফাজতে নেওয়ার পর পুনরায় প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকেও পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে বলেই জানা গিয়েছে। তারপর দু'জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলেই তদন্তকারীর সূত্রে জানা গিয়েছে। দিনহাটার আধিকারিক মহকুমা পুলিশ প্রশান্ত দেবনাথ জানিয়েছেন, দিনহাটা থেকে গা ঢাকা দিয়ে মালদহে আশ্রয় নিয়েছিল বিশু ধর। সেখান থেকেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে এবং ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে আসছে। শুক্রবার দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে। শিশু মঙ্গল সমিতির নামে দুর্নীতির যে অভিযোগ রয়েছে সেই ঘটনাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতে উদয়ন গুহকে তোলার সময় সমিতির মামলা সংযোজন করার জন্য আবেদন জানিয়েছিল পুলিশ।

সেই ঘটনায় উদয়ন গুহর পরেই বিশু ধরের নাম ছিল। অভিযোগকারীদের দাবি, বিশু ধরের মাধ্যমেই বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের বাসিন্দাদের কাছ থেকে কার্যত তোলা আদায় করা হয়েছিল। কেউ কোন প্রতিবাদ করলে বিশু ধরেন হুমকির মুখে তাকে পড়তে হত। এবার তদন্তকারীরা জানতে চাইছেন, শিশুমঙ্গল সমিতি নামের ঠিক কতটা টাকা উঠেছিল এবং এই দুর্নীতির ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement