shono
Advertisement
Sheikh Shahjahan

রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার! বারাসত আদালতে ফের পুরনো সুরে 'কাঁদুনি' শাহজাহানের

রেশন দুর্নীতি মামলার তদন্তে ২০২৪ সালের ৫ জানুয়ারি সন্দেশখালিতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। উদ্দেশ্য ছিল শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি। ৫৫ দিনের মাথায় জালে ধরা পড়ে সন্দেশখালির 'বাঘ'।
Published By: Subhankar PatraPosted: 11:10 AM Feb 05, 2026Updated: 01:23 PM Feb 05, 2026

রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার! যারা সিবিআই, ইডিকে নিয়ন্ত্রণ করে, তারা কলকাটি নাড়ছে। বারাসত আদালতে মুখ খুলে নাম না করে বিজেপিকে নিশানা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের (Sheikh Shahjahan)।

Advertisement

ইডির অফিসারদের মারধর ও রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন শাহজাহান। সেই সংক্রান্ত মামলায় বারাসত আদালতে শাহজাহানকে হাজির করানো হয়। সেখানেই রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তোলেন তিনি। শাহজাহান বলেন, "আমাকে ফাঁসানো হয়েছে। আমি রাজনৈতিক চক্রান্তের শিকার।" কারা ফাঁসিয়ে? জিজ্ঞাসা করা হলে তিনি জবাব দেন, "যাঁরা ইডি-সিবিআইকে নিয়ন্ত্রণ করে তাঁরাই।" আদালত চত্বরেই তাঁকে ইডি আধিকারিকদের উপর হামলার কথা জিজ্ঞাসা করা হলে শাহজাহানের (Sheikh Shahjahan) উত্তর, "আপনার কাছে কোনও ভিডিও আছে। ভুলভাল বললেই হবে। মানুষ জবাব দেবে।"

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলার তদন্তে ২০২৪ সালের ৫ জানুয়ারি সন্দেশখালি গিয়েছিলেন ইডি আধিকারিকরা। উদ্দেশ্য ছিল শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি। কিন্তু সেখানে প্রবল বিক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিকরা। তাঁদের মারধরও করা হয় বলে অভিযোগ। কার্যত প্রাণ হাতে নিয়ে এলাকা ছাড়েন ইডি আধিকারিকরা। পরবর্তীতে শাহজাহানের বিরুদ্ধে জনরোষ তৈরি হয় এলাকায়। ক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা। জল গড়ায় আদালত পর্যন্ত। ৫৫ দিনের মাথায় জালে ধরা পড়ে সন্দেশখালির 'বাঘ'। স্থানীয়দের এত অভিযোগ সত্ত্বেও শাহজাহানের দাবি, তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement