shono
Advertisement
Pen camera

কলম ক্যামেরায় নার্সদের পোশাক বদলের ভিডিও রেকর্ড! গ্রেপ্তার অভিযুক্ত ডাক্তার, তুমুল উত্তেজনা ইটাহারে

পুলিশের সামনেই ধৃতকে মারধর করে উত্তেজিত জনতা।
Published By: Tiyasha SarkarPosted: 09:55 AM Jul 01, 2026Updated: 09:55 AM Jul 01, 2026

কলম ক্যামেরায় নার্সদের পোশাক বদলের ভিডিও রেকর্ড চিকিৎসকের! জানাজানি হতেই তুমুল উত্তেজনা উত্তর দিনাজপুরের ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশের সামনেই ধৃতকে মারধর করে উত্তেজিত জনতা।

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিশ্বজিৎ ঘোষ। উত্তর দিনাজপুরের ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন তিনি। জানা যায়, ওই স্বাস্থ্যকেন্দ্রে নার্সদের পোশাক বদলের আলাদা ঘর রয়েছে। অভিযোগ, গত ১০ জুন সেখানেই নাকি কলম ক্যামেরা রেখে আসেন বিশ্বজিৎ। আলো জ্বলতে দেখায় এক নার্সের সন্দেহ হয়। তিনি পেনটি সরিয়ে রাখেন। এরপর বিশ্বজিৎ ঘটনার দায় স্বীকার করে নেন বলেই দাবি। এরপরই শাস্তির দাবিতে বিএমএইচও মনু গোরাকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন নার্স-সহ অভিভাবকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভরত নার্সদের সঙ্গে আলোচনা করে আশ্বস্ত করার চেষ্টা করেন সংশ্লিষ্ট থানার আইসি অভিষেক তালুকদার। ইটাহার বিডিও দিব্যেন্দু সরকার বলেন, "উর্ধতন প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।"

অভিযোগ, একদিন নয়, ডিউটি চলাকালীন নার্সদের ড্রেসিং রুমে অধিকাংশ দিনই চিকিৎসক বিশ্বজিৎ ঘোষ তাঁর কলম ক্যামেরা গোপনে রেখে আসতেন। মঙ্গলবার নার্সদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারির সময় চিকিৎসককে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। বাজেয়াপ্ত করা হয়েছে কলম ক্যামেরা। একজন চিকিৎসকের এধরনের আচরণে স্তম্ভিত আমজনতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement