shono
Advertisement
SwasthyaBhawan

স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন

ও, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের সিএমওএইচ ডা. বিভাষ রায় ডিডিএইচএস (হেলথ অ্যাডমিনিস্ট্রেশন), রামপুরহাট স্বাস্থ্য জেলার সিএমওএইচ ডা. শোভন দে ডিডিএইচএস (ব্লাড সেফটি) এবং ডা. সুব্রতা রায়কে সেন্ট্রাল ব্লাড ব্যাংক (আইবিটিএমঅ্যান্ডআইএইচ)-এর ডিরেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
Published By: Jaba SenPosted: 11:34 PM Jul 21, 2026Updated: 11:34 PM Jul 21, 2026

রাজ্য স্বাস্থ্য দপ্তরে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ সরকার ১২ জন সিনিয়র পাবলিক হেলথ-কাম-অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স গ্রুপ ‘বি’-এর আধিকারিককে পদোন্নতি দিয়ে গ্রুপ ‘এ’-তে উন্নীত করেছে। পদোন্নতি কার্যকর হয়েছে চলতি বছরের ১ জুলাই থেকে।

Advertisement

স্বাস্থ্য ভবনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত আধিকারিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. মুক্তি সাধন মাইতি ডিডিএইচএস (অ্যাডমিন) পদে, বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শুভব্রত ঘোষ ডিডিএইচএস (MERT) পদে এবং পূর্ব বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. জয়রাম হেমব্রম স্টেট ব্যুরো অফ হেলথ ইন্টেলিজেন্স (এসবিএইচআই)-এর ডিরেক্টর পদে উন্নীত হয়েছেন।

এছাড়াও, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের সিএমওএইচ ডা. বিভাষ রায় ডিডিএইচএস (হেলথ অ্যাডমিনিস্ট্রেশন), রামপুরহাট স্বাস্থ্য জেলার সিএমওএইচ ডা. শোভন দে ডিডিএইচএস (ব্লাড সেফটি) এবং ডা. সুব্রতা রায়কে সেন্ট্রাল ব্লাড ব্যাংক (আইবিটিএমঅ্যান্ডআইএইচ)-এর ডিরেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে একাধিক উদ্যোগ নিচ্ছে বিজেপি সরকার। স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। লাগাতার সরকারি মেডিক্যালক কলেজগুলিতে সারপ্রাইজ ভিজিট করছেন মন্ত্রীরা। স্বাস্থ্যভবনে সারপ্রাইজ ভিজিট করেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে তাই এবার স্বাস্থ্যভবনের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করা হল। একাধিক আধিকারিকের পদন্নতি হয়েছে। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement