shono
Advertisement

Breaking News

বসিরহাট কাণ্ডের জের, সোশ্যাল মিডিয়ায় গুজব রুখতে কড়া আইনের পথে রাজ্য

সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত সাজা হতে পারে। The post বসিরহাট কাণ্ডের জের, সোশ্যাল মিডিয়ায় গুজব রুখতে কড়া আইনের পথে রাজ্য appeared first on Sangbad Pratidin.
Posted: 07:23 PM Jul 26, 2017Updated: 01:53 PM Jul 26, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও পোস্ট ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করার আগে এবার বাড়তি সতর্কতা নেওয়াই বাঞ্ছনীয়। কোনওরকম ভুয়ো পোস্টের জেরে দাঙ্গা বা ওই জাতীয় পরিস্থিতি তৈরি হলে কঠোর পদক্ষেপের পথে হাঁটবে রাজ্য। এ ব্যাপারে নির্দিষ্ট আইন আনার পরিকল্পনাই নেওয়া হয়েছে।

Advertisement

রবীন্দ্রনাথকে বাদ দেওয়ার সুপারিশ করেনি ন্যাস, নয় আরএসএসের শাখাও ]

ফেসবুক পোস্টের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল বসিরহাট। ছড়িয়ে পড়েছিল দাঙ্গা। অশান্তির আগুনে ইন্ধন দিয়ে একের একের পর এক ভুয়ো পোস্ট ছড়াচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। পুলিশ কঠোর হাতে তা রুখে দিতে সক্ষম হয়েছিল। কিন্তু সেই উদাহরণ থাকার কারণেই এবার নতুন আইনের পথে হাঁটার পরিকল্পনা রাজ্যের। প্রশাসনিক মহলে এ নিয়ে আলোচনাও হয়েছে। প্রস্তাবিত আইনে ধর্মীয় উসকানিমূলক পোস্টের ক্ষেত্রে কঠোর সাজা হতে পারে। যদি ভুয়ো পোস্টের জেরে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়, তবে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত সাজা হতে পারে।

সনিকা মৃত্যু মামলায় অবশেষে জামিন অভিনেতা বিক্রমের ]

গুজবের জেরে গনপিটুনির ঘটনা গোটা দেশেই ঘটছে। এ রাজ্যেও ভুয়ো পোস্টের জেরে বসিরহাটের মতো ঘটনা ঘটেছে। এ প্রেক্ষিতেই এবার কঠোর হচ্ছে রাজ্য। রাজনৈতিক কারণেও এরকম দাঙ্গা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। আইনের নিদান থাকলে তা অনেকটা নিয়ন্ত্রিত হবে বলেই বিশ্বাস বিভিন্ন মহলের।

The post বসিরহাট কাণ্ডের জের, সোশ্যাল মিডিয়ায় গুজব রুখতে কড়া আইনের পথে রাজ্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার