shono
Advertisement
Mamata Banerjee

'গদ্দারদের ফেরাব না', কড়া বার্তার পর মমতার ঘোষণা, 'শহিদ সমাবেশ হবেই'

বৃহস্পতিবারই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চের সামনে দুপুর ১২টায় হাজির হচ্ছেন ঋতব্রতরা।
Published By: Subhajit MandalPosted: 10:27 AM Jul 02, 2026Updated: 10:27 AM Jul 02, 2026

একদিকে যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সময় নিয়ে দিল্লি উড়ে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিধায়কের দল, সেই বুধবারই ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক থেকে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, "বেইমানদের আর ফেরাব না। দলের কর্মীরাই আমার সম্পদ, যাঁরা সঙ্গে আছেন তাঁদের নিয়েই তৃণমূল কংগ্রেস চলবে।"

Advertisement

দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাসে এই প্রস্তুতি বৈঠকে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষরা। সেই বৈঠকে ফোনে বার্তা দিয়ে মমতা সকলকে একজোট থাকতে বলে জানিয়েছেন, "শহিদ সমাবেশ হবেই। সকলে প্রস্তুত থাকুন।" একুশের সমাবেশের অনুমতি চাইতে আবারও পুলিশের কাছে আবেদন জানানো হবে বলে খবর। তাতেও অনুমতি না পেলে আদালতের দ্বারস্থ হতে পারে কালীঘাট শিবির।

আজ, বৃহস্পতিবার নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চের সামনে দুপুর ১২টায় হাজির হচ্ছেন ঋতব্রতরা। তৃণমূল কংগ্রেসের নাম আর প্রতীকের প্রকৃত দাবিদার তাঁরাই এবং তার জন্য প্রয়োজনীয় বিধায়ক সংখ্যাও তাঁদের আছে, এই দাবি ঋতব্রতরা জানাবেন। সে ক্ষেত্রে ২১ জুলাইয়ের আগেই তৃণমূলের প্রতীক আর নাম নিয়ে কমিশনের সিদ্ধান্ত সামনে আসতে পারে। যে জ্ঞানেশ কুমারকে 'ভ্যানিশ কুমার' বলে কটাক্ষ করেছিলেন মমতা, সেই জ্ঞানেশের হাতেই এখন তাঁর তৈরি প্রতীকের ভাগ্য।

ঋতব্রতরা এদিন নিজেদের আবারও 'আসল তৃণমূল' দাবি করে বলে যান, "কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। আমরা ১০ জন সমষ্টিগতভাবে কমিশনের সামনে হাজির হব।" গত ২২ জুন বিশেষ অধিবেশন করে দলের কার্যকরী সমিতি ঘোষণা করে তারা। তার পরই কমিশনকে লিখিত আবেদন করা হয়। তার ভিত্তিতেই তাঁদের আজ সময় দিয়েছে কমিশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement