shono
Advertisement

ভোট বিশ বাঁও জলে, তবু দেওয়াল লিখন নিয়ে দুই ২৪ পরগনায় কাজিয়া অব্যাহত

ধুন্ধুমার দেগঙ্গা ও জয়নগরে। The post ভোট বিশ বাঁও জলে, তবু দেওয়াল লিখন নিয়ে দুই ২৪ পরগনায় কাজিয়া অব্যাহত appeared first on Sangbad Pratidin.
Posted: 06:45 PM Apr 17, 2018Updated: 07:00 PM Apr 17, 2018

ব্রতদীপ ভট্টাচার্য ও দেবব্রত মণ্ডল: পঞ্চায়েত ভোট কি নির্ধারিত দিনে হবে? আজও তার সদুত্তর মিলল না। আদালতের অন্তবর্তীকালীন স্থগিতাদেশ এখনও জারি। মামলা ফের গড়াতে পারে সুপ্রিম কোর্টেও। তবে তাতে অবশ্য পঞ্চায়েতের আঁচ কমেনি। দেওয়াল লিখন নিয়ে চাপানউতোরে সোমবার উত্তপ্ত হয়ে উঠল দুই ২৪ পরগনা।

Advertisement

 পঞ্চায়েত ভোট নিয়ে জট অব্যাহত, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বাড়ল আরও একদিন ]

শাসকদলের দেওয়ায় লিখনে গোবরের প্রলেপ দিয়ে মুছে দেওয়ার অভিযোগ নিয়ে উত্তেজনা দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের গাংনিয়ার ১৬৫ নং পার্টে। অভিযোগ, গতকাল দিনের বেলায় দলীয় প্রার্থীদের প্রচারের জন্য দেওয়াল লেখা হয়। আজ সকালে দেখা যায় গতকাল রাতের সেই লেখাগুলির উপর গোবর দিয়ে সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে। এ নিয়ে দেগঙ্গা থানায় অভিযোগও দায়ের করা হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব মুখ না খুলতে চাইলেও এলাকার মানুষের বক্তব্য, তৃণমূলেরই অপর গোষ্ঠীর নির্দল প্রার্থীর সমর্থকরা এই কাজ করেছেন। এলাকায় উত্তেজনা আছে এ নিয়ে। পুরো ঘটনায় তদন্তে নেমেছে দেগঙ্গা থানার পুলিশ।

[  মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে অভিনব পন্থা, গীতা ছুঁইয়ে প্রার্থীদের শপথবাক্য পাঠ বিজেপির ]

এদিকে পঞ্চায়েত ভোটে দেওয়াল লেখাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলীদের মধ্যে সংঘর্ষ জয়নগরে। অস্ত্র-সহ গ্রেপ্তার এক বিজেপি কর্মী। ঘটনাটি জয়নগর থানার বামনগাছি অঞ্চলের অরুণনগর গ্রামের। ওই গ্রামের তৃণমূলের কর্মীরা দেওয়াল লেখার সময় বিজেপি কর্মীরা তাদের বাধা দেয়। তখন তাদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় জয়নগর থানার পুলিশ। পুলিশের সামনেই বিজেপির এক কর্মী তলোয়ার নিয়ে তৃণমূলীদের মারতে গেলে পুলিশ তলোয়ার-সহ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। বিজেপির তরফ থেকে অভিযোগ, তৃণমূলের লোকেরাই তাঁদেরকে মারধর করে। উত্তেজনা থাকায় এলাকায় টহল দিচ্ছে পুলিশ।

[  ভোটযুদ্ধে পূর্ব বর্ধমানে তৃণমূলের ভরসা ‘হাউসবোট’, উন্নয়নের জয়গান ]

The post ভোট বিশ বাঁও জলে, তবু দেওয়াল লিখন নিয়ে দুই ২৪ পরগনায় কাজিয়া অব্যাহত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার