shono
Advertisement

পঞ্চায়েতের বলি তৃণমূল কর্মী, কুলতলিতে গুলি করে খুন

শান্তিপুরে খুন এক স্নাতকোত্তর পাশ যুবক, আমডাঙা ও বেলডাঙায় মৃত্যু সিপিএম-বিজেপি কর্মীর। The post পঞ্চায়েতের বলি তৃণমূল কর্মী, কুলতলিতে গুলি করে খুন appeared first on Sangbad Pratidin.
Posted: 11:54 AM May 14, 2018Updated: 12:23 PM May 14, 2018

দেবব্রত মণ্ডল: পঞ্চায়েত ভোটের বলি হলেন এক তৃণমূল কর্মী। কুলতলির মেরিগঞ্জে গুলি করে খুন করা হল আরিফ আলি গাজি নামে ওই ব্যক্তিকে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।

Advertisement

[  পঞ্চায়েত ভোট ২০১৮ LIVE: দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তি, মন্ত্রীর চড় ঘিরে শোরগোল ]

জানা যাচ্ছে, ছাপ্পা ভোটকে ঘিরেই অশান্তির সূত্রপাত। স্থানীয় এসইউসিআই সমর্থকদের সঙ্গে বচসা বাধে তৃণমূল কর্মীদের। তা গড়ায় হাতাহাতিতে। এরপরই গোলাগুলি শুরু হয়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আরিফ। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনায় অভিযোগ স্থানীয় এসইউসিআই প্রার্থী ও তাঁর দলবলের বিরুদ্ধে। তাঁদের গুলিতেই তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠছে। যদিও এখনও এ বিষয়ে কোনও লিখিত অভিযোগ পুলিশের কাছে দায়ের করা হয়নি। তবে এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ওই এলাকায় ভোট বন্ধ হয়নি।

[  কোচবিহারে বিজেপি এজেন্টকে চড় মারার অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে, রিপোর্ট তলব কমিশনের ]

এদিকে আমডাঙায় এক সিপিএম কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বোমা ফেটেই তাঁর মৃত্যু হয়েছে। পঞ্চায়েতের বলি হয়েছেন এক যুবক। জানা যাচ্ছে, শান্তিপুরে বুথ দখল করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে সঞ্জীব প্রামাণিক নামে ওই যুবকের মৃত্যু হয়। বাসিন্দাদের অভিযোগ, শাসক দলের আশ্রিত লোকজনরা বুথ দখল করতে আসে। পরে বাকি বিরোধী দলগুলি একজোট হয়ে তাঁদের তাড়া করে। সকলেই পালিয়ে যেতে সমর্থ হলেও তিনজন ধরা পড়ে। তাদের বেধড়ক মারধর করা হয়। ফেলে রাখা হয় রাস্তার ধারে। এর জেরেই মৃত্যু হয় ওই যুবকের। জানা যাচ্ছে, ওই যুবক এম পাশ করে গৃহশিক্ষকতা করছিলেন। তিনি তৃণমূলের কর্মী ছিলেন, চাকরির আশায় শাসকদলের নাম লিখিয়েছিলেন। আজ পরিবারের লোকেরা খবর পান, তাঁদের বাড়ির ছেলের মৃত্যু হয়েছে। ঘটনায় ভেঙে পড়েছে পুরো পরিবার।

(ছবি- প্রতীকী)

The post পঞ্চায়েতের বলি তৃণমূল কর্মী, কুলতলিতে গুলি করে খুন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার