shono
Advertisement
WB Weather Update

দাবদাহের মাঝেই বৃষ্টির আশ্বাস! সপ্তাহান্তে ভাসবে বাংলা

কবে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে মৌসুমী বায়ু?
Published By: Tiyasha SarkarPosted: 09:43 AM Jun 11, 2025Updated: 10:03 AM Jun 11, 2025

নিরুফা খাতুন: তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। দাবদাহের মাঝেই সুখবর শোনাল হাওয়া অফিস। বুধেই দিনভর মেঘলা থাকবে আকাশ। বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা। তবে এখনও দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের পরিস্থিতি তৈরি হয়নি। আরও ২-৩ দিন পর পরিবেশ অনুকূল হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

Advertisement

দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে অস্বস্তি চরমে। উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হচ্ছে। পশ্চিমের জেলাগুলোর আবহাওয়া শুষ্ক। এখনও উত্তরবঙ্গেই থমকে মৌসুমী বায়ু। তবে শনিবারে সক্রিয় হতে পারে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। ১৪ জুন শনিবার নাগাদ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মধ্য ও পূর্ব ভারতের কিছু রাজ্যে ঢুকে পড়তে পারে। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল হবে আরও দু-তিন দিন পর, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার পর্যন্ত চলবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম, মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও।

উত্তরবঙ্গের শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে কিছুটা কমবে তাপমাত্রা। আজ, বুধবারও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায়। বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। উল্লেখ্য, ভারী বৃষ্টির সতর্কতা অন্ধ্রপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক ও কেরলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তীব্র গরমে পুড়ছে দক্ষিণবাংলা। দাবদাহের মাঝেই সুখবর শোনাল হাওয়া অফিস। বুধেই দিনভর মেঘলা থাকবে আকাশ।
  • বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা।
  • তবে এখনও দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের পরিস্থিতি তৈরি হয়নি।
Advertisement