shono
Advertisement
West Bengal Weather Update

পয়লা মার্চ থেকেই ঊর্ধ্বমুখী বঙ্গের তাপমাত্রা! কী পূর্বাভাস হাওয়া অফিসের?

পয়লা মার্চ থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
Published By: Subhankar PatraPosted: 11:52 AM Feb 26, 2026Updated: 02:21 PM Feb 26, 2026

রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিতে হালকা কমেছে রাতের তাপমাত্রা। তবে দোলের আগে দক্ষিণবঙ্গে ফের বাড়বে তাপমাত্রা (West Bengal Weather Update)। ১ মার্চ থেকে বাড়তে শুরু করবে পারদ। পয়লা মার্চ থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, সকাল ও সন্ধ্যায় হালকা উত্তুরে হাওয়া বইছে। তাতেই কিছুটা কমেছে দক্ষিণের তাপমান। আগামী দুই দিন একই রকম থাকবে তাপমাত্রা। তবে আগামী ১ মার্চ থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতায় রাতের তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আজ, বৃহস্পতিবার কলকাতায় তাপমাত্রা (West Bengal Weather Update) ১৮ ডিগ্রির ঘরে। আজ ও কাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রির থাকবে। মার্চের শুরুতেই সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে বেড়ে ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস হবে। সর্বোচ্চ তাপমাত্রাও ৩২ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি।

অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সকাল নাগাদ হালকা বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং কালিংম্পয়ে বৃষ্টির সম্ভাবানা। বেলা বাড়লে আবহাওয়ার বদল হবে। কাল থেকে কুয়াশার সম্ভাবনাও কম। শুক্রবার থেকে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। দুই তিন পর তাপমাত্রা দুই তিন ডিগ্রি বাড়বে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement