ভরা চৈত্রেও শীতল আমেজ বঙ্গে। দফায় দফায় ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা নিম্নমুখী। ফলে গোটা রাজ্য জুড়েই মনোরম আবহাওয়া। সপ্তাহের প্রথম দিন, সোমবার দিনরাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়া বদলের সম্ভাবনা। সপ্তাহান্ত অর্থাৎ শুক্র থেকে রবিবারের মধ্যে ফের একদফা ঝড়বৃষ্টির সম্ভাবনা। কোনও কোনও জেলায় কালবৈশাখীর সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও। তবে আগামী তিনদিনে ধাপে ধাপে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার জন্য এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। সপ্তাহান্তে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। কিছু জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার জন্য এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। সপ্তাহান্তে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। কিছু জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।
অন্যদিকে, উত্তরবঙ্গে এখন ঝড়ঝঞ্ঝা কাটছে না। সোমবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পার্বত্য বাকি জেলাগুলিতে। মঙ্গলবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। ৫০ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ পার্বত্য ৫ জেলাতেই। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। শুক্রবার থেকে হাওয়া বদল হতে পারে।
কলকাতায় আজ পরিষ্কার আকাশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের বেশ কিছুটা নিচে। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। আর দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি নিচে।
কলকাতায় আজ পরিষ্কার আকাশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের বেশ কিছুটা নিচে। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। আর দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি নিচে। তবে সোমবার তাপমাত্রা সামান্য বৃদ্ধি হতে পারে। কলকাতায় বুধবার পর্যন্ত পরিষ্কার আকাশ। এই কয়েকদিন তাপমাত্রা ক্রমশ বাড়বে। বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ। আবহাওয়ার পরিবর্তন। শুক্রবার থেকে রবিবার মেঘলা আকাশের সম্ভাবনা। আরও একদফায় ঝড়বৃষ্টি হতে পারে, সঙ্গে কালবৈশাখীও। আজ, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেন্টিগ্রেড। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৪ থেকে ৯৫ শতাংশ।
