shono
Advertisement
Kalna

একই দড়িতে একরত্তি মেয়েকে নিয়ে ঝুলছেন মা! হাড়হিম কাণ্ড কালনায়

শিশুসন্তানকে খুন করে মা আত্মঘাতী হয়েছেন নাকি নেপথ্যে অন্য কোনও কারণ, তা পুলিশ খতিয়ে দেখছে।
Published By: Sayani SenPosted: 07:30 PM Jul 22, 2026Updated: 07:46 PM Jul 22, 2026

একই দড়িতে তিন বছরের শিশু সন্তানের সঙ্গে মায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হল কালনায়। বুধবার সকালে রহস্যজনক এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃতরা হল ২৫ বছর বয়সি আমিনা খাতুন, বছর তিনেকের আরিস শেখ। বাড়ি মেদগাছি এলাকায়। শিশুসন্তানকে খুন করে মা আত্মঘাতী হয়েছেন নাকি নেপথ্যে অন্য কোনও কারণ তা পুলিশ খতিয়ে দেখছে। সঠিক তদন্তের দাবি তুলেছেন মৃতার বাপের বাড়ির লোকজন।

Advertisement

কালনা থানার মেদগাছি এলাকার বাসিন্দা, ইঞ্জিনিয়র জোহাদুল শেখের সঙ্গে খড়িনান এলাকার আমিনা খাতুনের বিয়ে হয় প্রায় পাঁচ বছর আগে। তাদের তিন বছরের একটি পুত্র সন্তানও ছিল। কিন্তু হলে কি হবে, শ্বশুরবাড়িতে প্রায়ই অশান্তি হত। এই কারণে আমিনা একসময় বাপের বাড়িও চলে যায়। শ্বশুর, শাশুড়ি বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ওঠে। পরে সব ঠিকঠাক হলেও বুধবার সকালে আমিনা ও তার শিশুপুত্রের একই দড়িতে দু'জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

মৃতার স্বামী জোহাদুল শেখ বলেন, “আজ সকালবেলাতেও স্ত্রী আমার সাথে ভালোভাবে কথা বলেছে। প্রতিদিনের মত আমি কাজে চলে যাই। পরে ফোন মারফত জানতে পারি এই ঘটনা। কি কারণে এমন ঘটনা ঘটল কিছুই বুঝে উঠতে পারছি না।” প্রতিবেশীরা জানান, ঘরের ভিতরে একই দড়িতে ছেলে ও মায়ের ঝুলন্ত দেহ দেখা যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক মৃত বলে জানায়। মৃতার বাবা রফিজুল শেখ বলেন, “ কোন কিছু ঘটনা না ঘটলে আমার মেয়ে এইরকম কিছু করবে না। মৃত্যুর পিছনে রহস্য রয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করুক পুলিশ।” কালনা হাসপাতালের মর্গে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement