shono
Advertisement
Weather Update

টর্নেডোয় লণ্ডভণ্ড সন্দেশখালির একাধিক গ্রাম, গাছ উপড়ে বন্ধ রাজ্য সড়ক! বজ্রাঘাতে মৃত্যু মঙ্গলকোটে

কালবৈশাখীর ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জায়গা। বাজ পড়ে মৃত্যুর খবরও এসেছে। প্রবল ঝড়ে বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়কের উপর ভেঙে পড়ে বিশালাকার প্রাচীন গাছ। ফলে যান চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে। বসিরহাটের সন্দেশখালি এলাকাতেও প্রবল ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
Published By: Suhrid DasPosted: 07:47 PM May 02, 2026Updated: 08:00 PM May 02, 2026

সন্দেশখালিতে আচমকা টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড একাধিক এলাকা! শনিবার দুপুর আড়াইটে নাগাদ ঝড়ের দাপট দেখা যায় এলাকা। খুলনা গ্রাম পঞ্চায়েতের শিতলিয়া, গোলাবাড়ি, মাঠের খাসপাড়া ও ঘাসিপাড়া-সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ঝড়ের দাপটে বহু কাঁচা ও টিনের বাড়ির ছাউনি উড়ে যায়। ভেঙে পড়েছে গাছপালা, একাধিক বৈদ্যুতিক খুঁটি। গোটা এলাকার বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে।

Advertisement

কালবৈশাখীর ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জায়গা। বাজ পড়ে মৃত্যুর খবরও এসেছে। প্রবল ঝড়ে বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়কের উপর ভেঙে পড়ে বিশালাকার প্রাচীন গাছ। ফলে যান চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে। বসিরহাটের সন্দেশখালি এলাকাতেও প্রবল ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক জায়গায় বড় বড় গাছ ভেঙে পড়েছে। একাধিক কাঁচাবাড়িরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। বেশ কিছু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। খুঁটি ভেঙে পড়েছে বলেও খবর।  সন্দেশখালি খুলনা গ্রাম পঞ্চায়েতের ঘাসিপাড়াতে ঝড়ের তাণ্ডবে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক কাঁচাবাড়ির চাল উড়ে গিয়েছে। গাছের ডাল ভেঙে পড়েছে বাড়ির চালের উপরে। রাস্তাঘাটেও গাছের ডাল বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে। প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধারকাজ। ভাঙা গাছের ডাল সরানোর কাজ চলছে। ক্ষণিকের ঝড়বৃষ্টিতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও এদিন ঝড়বৃষ্টি হয়েছে। বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়কের উপর একটি বিশাল গাছ শিকড় থেকে উপড়ে ভেঙে পড়ে। খাতড়ার পাম্প মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ব্যস্ততম এই রাজ্য সড়কের মাঝখানে গাছ পড়ে যাওয়ায় মুহূর্তের মধ্যে দু’দিকেই যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। বাস ও ছোট গাড়ি আটকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। দুর্যোগের মধ্যেই রাস্তায় আটকে থাকেন যাত্রীরা। ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত এলাকায় পৌঁছয় খাতড়া থানার পুলিশ এবং মহকুমা সিভিল ডিফেন্সের কর্মীরা। আধুনিক যন্ত্রের সাহায্যে দ্রুত গাছ কেটে রাস্তা ফাঁকা করা হয়। ঝোড়ো হাওয়ায় বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে কোনওম প্রাণহানির ঘটনা হয়নি বলে খবর।

পূর্ব বর্ধমানে বজ্রপাতে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম বিকাশ মাঝি, বাড়ি মঙ্গলকোট থানার অন্তর্গত গণপুর গ্রামে। এদিন সকালে ওই এলাকায় প্রবল ঝড়বৃষ্টি হচ্ছিল। সেসময় বাড়ির অদূরে রাখা ছাগল নিয়ে আসতে বেরিয়েছিলেন ওই যুবক। তখনই বজ্রপাতে মৃত্যু হয় তাঁর।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement