shono
Advertisement
Uttarpara

ভাই-বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নামাই কাল, জোয়ারে তলিয়ে গেল কিশোর!

ভাই-বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে মর্মান্তিক ঘটনা। জোয়ারের জলে তলিয়ে গেল এক কিশোর। কোনওরকমে বাকিরা পাড়ে উঠতে পারে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়া থানা এলাকার কোন্নগর সাধুরঘাটে। নিখোঁজ ওই ছাত্রের নাম উৎসব ঝাঁ। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। কান্নার রোল উঠেছে বাড়িতে।
Published By: Suhrid DasPosted: 06:51 PM May 02, 2026Updated: 06:51 PM May 02, 2026

ভাই-বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে মর্মান্তিক ঘটনা। জোয়ারের জলে তলিয়ে গেল এক কিশোর। কোনওরকমে বাকিরা পাড়ে উঠতে পারে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়া থানা এলাকার কোন্নগর সাধুরঘাটে। ওই ছাত্রের নাম উৎসব ঝাঁ। তার খোঁজে শুরু হয় তল্লাশি। কান্নার রোল উঠেছে বাড়িতে। ভাইকে জলে তলিয়ে যেতে দেখে শোকে পাথর অন্যজন। বিকেলের পর দেহ উদ্ধার হয়। ওই কিশোর সাঁতার জানত না বলে খবর।

Advertisement

বছর ১৬ বয়সের ওই কিশোরের বাড়ি কানাইপুর শাস্ত্রীনগর এলাকায়। আজ, বেলা ১২টা নাগাদ উৎসব ও তার ভাই বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নানের জন্য কোন্নগর সাধুরঘাটে গিয়েছিল। দিন কয়েক ধরে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর জেরে ভারী বৃষ্টি হচ্ছে। আগামী কয়েক দিন ভারী বৃষ্টির আগাম সতর্কতার কথাও জানানো হয়েছে। এদিন ভাই-বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নামে সে। ঘাটের থেকে কিছু দূরেই ছিল তারা। সেসময় জোয়ারের জল হঠাৎ করেও বেড়ে গিয়েছিল।

সেই জলেই আর তাল সামলাতে পারেনি তারা। জলে পাঁচজন একসঙ্গে নেমেছিল বলে খবর। ভাই ও অন্যান্যরা পাড়ের কাছে চলে আসতে পারলেও উৎসব সক্ষম হয়নি। জলের তোড়ে ভেসে যায় সে। বন্ধুরা চেষ্টা করেও তাকে জল থেকে তুলতে পারেনি বলে খবর। ঘাটে সেসময় জনা কয়েক লোকজনও ছিল। তারাই ওই বন্ধুদের পাড়ে উঠতে সাহায্য করে। খবর যায় উত্তরপাড়া থানায়। গঙ্গায় নেমে শুরু হয় তল্লাশি। নামানো হয় ডুবুরিও। ঘটনার খবর বাড়িতে পৌঁছতেই কান্নার রোল ওঠে পরিবারে। পরে ঘাট থেকে কিছুটা দূরে উদ্ধার হয় মৃতদেহ। দেহ ময়নাতন্তের জন্য পাঠানো হয়েছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement