shono
Advertisement

Breaking News

West Bengal Assembly Election

ফের লোডশেডিং তত্ত্ব! প্লাগ পয়েন্টে কাগজ ঢুকিয়ে ক্যামেরা বন্ধের আশঙ্কা অগ্নিমিত্রার

এদিন সকালে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। প্রার্থীর সঙ্গে কতগুলি গাড়ি থাকবে তা নিয়ে তর্ক হয় দু'জনের।
Published By: Jaba SenPosted: 11:58 AM Apr 23, 2026Updated: 12:29 PM Apr 23, 2026

ভোটের (West Bengal Assembly Election) সময় লোডশেডিং করানোর অভিযোগ তুললেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। তিনি আশঙ্কা করেছেন, "লোডসেডিং করবে, প্লাগ পয়েন্টের মধ্যে কাগজ ঢুকিয়ে ক্যামেরাগুলিকে বন্ধ করা হবে, ইতিমধ্যেই বোমাবাজি শুরু হয়ে গিয়েছে।" রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন অগ্নিমিত্রা। পাশাপাশি এদিন সকালে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। প্রার্থীর সঙ্গে কতগুলি গাড়ি থাকবে তা নিয়ে তর্ক হয় দু'জনের।

Advertisement

বৃহস্পতিবার সকালে আসানসোল দক্ষিণের রানিগঞ্জ পঞ্চায়েতের গ্রামীণ এলাকা দিয়ে যাওয়ার সময় অগ্নিমিত্রার গাড়ি আটকান নিমচা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা। তিনি জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রার্থীর সঙ্গে ৩টির বেশি গাড়ি থাকবে না। অগ্নিমিত্রা জানান, তিনি মাত্র ২ টি গাড়ি নিয়ে ঘুরছেন। পিছনে সংবাদমাধ্যমের গাড়ি রয়েছে। মারপ্যাচ দেখিয়ে স্বাধীনভাবে ঘুরতে বাধা দেওয়া যাবে না। অন্যদিকে তাঁর দাবি, সংবাদমাধ্যম স্বতন্ত্র। তাঁদের কাজে এভাবে বাধা দেওয়ার এক্তিয়ার রাজ্য পুলিশের নেই। যদিও আইসি জানান, তিনি সংবাদমাধ্যমের কাজে বাধা দেননি। প্রার্থীর সঙ্গে ৩টের বেশি গাড়ি দেখে তিনি বাধা দিয়েছেন। যদিও নির্বাচন কমিশনের নির্দেশের কোনও নথি তিনি দেখাতে পারেননি।

অগ্নিমিত্রা পল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সংবিধান বানিয়েছেন। তাই সংবাদমাধ্যমকে আটকাতে এসেছে। এরা লোডসেডিং করবে। প্লাগপয়েন্টে কাগজ ঢুকিয়ে ক্যামেরাগুলিকে বন্ধ করবে। বোমাবাজি করবে। ইতিমধ্যেই বোমাবাজি শুরু হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ পছন্দ করছেন না। মানুষ পরিবর্তন ও পরিষেবা চায়।" উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের গণনার দিন নন্দীগ্রামে লোডশেডিং করানোর অভিযোগ উঠেছিল। এবার আসানসোলে লোডসেডিং করিয়ে ভোট বন্ধ করার আশঙ্কা করলেন অগ্নিমিত্রা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement