shono
Advertisement

Breaking News

West Bengal Elections 2026

'সিপিএমের লাল পতাকা এখন শুধু বিরিয়ানির হাঁড়িতেই', সায়ন্তিকার মন্তব্যে বিতর্ক, কমেন্টে কটাক্ষের বন্যা

পালটা কী বলল বামেরা?
Published By: Tiyasha SarkarPosted: 11:47 AM Apr 23, 2026Updated: 12:02 PM Apr 23, 2026

ভোটের (West Bengal Elections 2026) মরশুমে বিতর্ক যেন পিছু ছাড়ছে না বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Sayantika Banerjee)। কিছুদিন ধরেই তাঁর গামলা মন্তব্য চর্চায়। এরই মাঝে বাংলায় বামেদের অস্তিত্বই নেই বোঝাতে গিয়ে ফের বেফাঁস মন্তব্য করে বসলেন তিনি। বললেন, "সিপিএমের লাল পতাকা এখন কেবল বিরিয়ানির হাঁড়ি ঢাকতেই কাজে লাগে।" যা নিয়ে তুঙ্গে বিতর্ক। পালটা তাঁকে অপরিণত বলে খোঁচা দিয়েছে বামেরা।

Advertisement

বিষয়টা ঠিক কী? সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে গিয়েছিলেন বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানে স্বাভাবিকভাবেই রাজ্য-রাজনীতি বিস্তারিত আলোচনা হয়। ওঠে বামেদের প্রসঙ্গও। তাঁর বিপরীতের বামপ্রার্থী  ভোট ধরে সায়ন্তিকার কতটা লাভ হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "মেরুদণ্ড থাকলে তারা নিজেদের ভোটটা দেবে। মেরুদণ্ড না থাকলে, ওই ব-এর নিচে ডট দিয়ে র হবে।" অর্থাৎ বামের ভোট (West Bengal Elections 2026) রামে যাওয়ার কথা বলেছেন তিনি।

সায়ন্তিকা বলেছেন, ওই লাল ফ্ল্যাগটা বিরিয়ানির হাঁড়িতেই থাকবে। আগে যে লাল ফ্ল্যাগটা লাগাত, সেটা তো এখন শুধু বিরিয়ানির হাড়িতেই থাকে। আরও চারটে বিরিয়ানির দোকান বাড়বে সেটা লাগানোর জায়গাও থাকবে না।

এরপরই সায়ন্তিকা (Sayantika Banerjee) বলেন, "ওদের মেরুদণ্ড নেই, তাই শূন্য থেকে মহাশূন্যে গিয়েছে। এত লোক বেরয় মিছিলে, ভোটটা তাহলে কোথায় যায় জানি না! বিজেপির জোটসঙ্গী হয়ে কাজ করলে আগামিদিনে আরও কোথাও থাকবে না। ওদের ওই লাল ফ্ল্যাগটা বিরিয়ানির হাঁড়িতেই থাকবে। আগে যে লাল ফ্ল্যাগটা লাগাত, সেটা তো এখন শুধু বিরিয়ানির হাড়িতেই থাকে। আরও চারটে বিরিয়ানির দোকান বাড়বে সেটা লাগানোর জায়গাও থাকবে না।" এই মন্তব্যকে কেন্দ্র করে তুঙ্গে বিতর্ক। কমেন্ট বক্সে কেউ লিখেছেন, "এই মন্তব্য শ্রমজীবীদের অপমান।" কেউ লিখেছেন, "অপরিণত মানসিকতার পরিচয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement