এক ব্যক্তিকে মারধর করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। মৃত ওই ব্যক্তির নাম যাদব বর (৪৫)। সোমবার রাতে ঘটনাটি ঘটে উদয়নারায়ণপুরের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মানশ্রীতে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় উদয়নারায়ণপুর থানার পুলিশ। কীভাবে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, বছর ৪৫ এর ওই ব্যক্তি তাদের সমর্থক। বিজেপি করার অপরাধে তৃণমূলের লোকেরা তাকে মারধর করে খুন করেছে। যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিকে পুলিশের প্রাথমিক অনুমান, দুই পরিচিত ব্যক্তির মধ্যে গোলমালের জেরেই এই ঘটনা।
সোমবার রাতে ঘটনাটি ঘটে উদয়নারায়ণপুরের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মানশ্রীতে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় উদয়নারায়নপুর থানার পুলিশ। কীভাবে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিজেপির জয় স্পষ্ট হতেই আনন্দে মেতে ওঠেন স্থানীয় বেশ কয়েকজন ছেলে। মাঠে বসে রাত পর্যন্ত চলে পিকনিক। চলে আবির খেলা। সেখানেই ছিলেন যাদব বর। জানা যায়, পিকনিকের পর বাড়ি ফিরে আসেন তিনি। যদিও কিছুক্ষণ পরেই বাড়ি থেকে ফুট পঞ্চাশে দূরে স্নান করতে যান যাদব। অভিযোগ, সেই সময়ই কালিপদ বাগ-সহ আরও কিছু জন এসে তাঁর ওপর চড়া হয়। রড দিয়ে মাথায় মারে। মাথা ফেটে রক্তাক্ত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর চিৎকারে অন্যান্যরা বেরিয়ে আসেন। সেই সুযোগেই চম্পট দেয় দুষ্কৃতীরা। জানা যায়, স্থানীয় মানুষজনই দ্রুত যাদব বরকে উদ্ধার করে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় বিজেপি নেতা প্রশান্ত দে জানান, ওর পরিবারের লোকেরাই জানিয়েছে, দুষ্কৃতীরা এসে বলছিল তুই বিজেপি করিস। আরও নানা কথাবার্তা বলে। এরপর তাঁর উপর চড়াও হয় এবং রড দিয়ে মারে। অন্যদিকে, তৃণমূলের বক্তব্য এমনিতে তৃণমূল হেরে গিয়েছে তারা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে। তাদের এমএলএ মার খেয়েছে। তৃণমূল এখন বিজেপির লোককে মারবে এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। যদিও পুলিশ জানিয়েছে, দুই পরিচিতর ব্যক্তির মধ্যে গোলমালের সময় মারামারি জেরে এই ঘটনা। পুলিশের কাছে অভিযোগ এসেছে। পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে।
