shono
Advertisement
ISF

বামেদের সঙ্গে ২৯ আসনে সমঝোতা, ৪টি নিয়ে দর কষাকষি, কবে প্রার্থী ঘোষণা আইএসএফের?

হুগলির ফুরফুরা শরিফ থেকে সাংবাদিক বৈঠকে বামেদের সঙ্গে আসন সমঝোতার কথা জানান নওশাদ সিদ্দিকি।
Published By: Sayani SenPosted: 05:23 PM Mar 20, 2026Updated: 05:56 PM Mar 20, 2026

ছাব্বিশের নির্বাচনে বামেদের সঙ্গে আসন সমঝোতা আইএসএফের। ২৯টি আসনে প্রার্থী দেবে নওশাদ সিদ্দিকির দল। আরও চারটি আসন নিয়ে দর কষাকষি চলছে। তবে কংগ্রেসের সঙ্গে কোনও জোট হয়নি। হুগলির ফুরফুরা শরিফ থেকে সাংবাদিক বৈঠকে একথা জানালেন নওশাদ সিদ্দিকি।

Advertisement

নওশাদ নিজেই জানান, মোট ৭৩টি আসন সমঝোতার কথা হয়েছিল। তবে তাতে বামেদের তরফে সাড়া পাওয়া যায়নি। পরে বামেদের সঙ্গে ২৯টি আসন সমঝোতা হয়। আরও চারটি আসন নিয়ে দর কষাকষি চলছে। 

ভোটের বেশ কয়েকদিন আগে থেকে জোটের আর্জিতে তৎপর হয়েছিলেন নওশাদ সিদ্দিকি। জোটের আর্জি জানিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠিও লিখেছিলেন তিনি। সেই আর্জিতে সাড়া দিয়েছে বামেরা। শুক্রবার নওশাদ নিজেই জানান, মোট ৭৩টি আসন সমঝোতার কথা হয়েছিল। তবে তাতে বামেদের তরফে সাড়া পাওয়া যায়নি। পরে বামেদের সঙ্গে ২৯টি আসন সমঝোতা হয়। খানাকুল, হরিপাল, মোথাবাড়ি, সুজাপুর, সামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, হরিহরপাড়া, নাকাশিপাড়া, অশোকনগর, মধ্যমগ্রাম, আলমডাঙা, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, বসিরহাট উত্তর, বাদুড়িয়া, বাসন্তী, কুলপি, মল্লিকবাজার, ক্যানিং পূর্ব ও ক্যানিং পশ্চিম, মগরাহাট, ভাঙড়, উলুবেড়িয়া পূর্ব ও জগৎবল্লভপুর, মহিষাদল, শালবনি, বারাবনি ও বোলপুর - এই কেন্দ্রগুলিতে প্রার্থী দেবে আইএসএফ।

নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম, ভগবানগোলা এবং মুরারুই - এই চার আসনে লড়তে চায় আইএসএফ। যদিও বামেরা এই আসনগুলিতে ইতিমধ্যেই প্রার্থীতালিকা ঘোষণা করে দিয়েছে। সেক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত কী হবে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

এর পাশাপাশি নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম, ভগবানগোলা এবং মুরারই - এই চার আসনে লড়তে চায় আইএসএফ। যদিও বামেরা এই আসনগুলিতে ইতিমধ্যেই প্রার্থীতালিকা ঘোষণা করে দিয়েছে। সেক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত কী হবে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত আইএসএফ কোনও কেন্দ্রেই প্রার্থীর নাম ঘোষণা করেনি। ইদের পর প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলেই জানান নওশাদ।

প্রসঙ্গত, ২০২১ সালে বাম, কংগ্রেস ও আইএসএফ জোট বেঁধেছিল। পোশাকি নাম ছিল সংযুক্ত মোর্চা। যার নেতৃত্বে ছিলেন খোদ বিমান বসু। তবে ভোটবাক্সে কার্যত কোনও সাড়াই ফেলতে পারেনি এই সংযুক্ত মোর্চা। কংগ্রেস ও বামেরা একটি আসনেও জয় পায়নি। যদিও আইএসএফ খাতা খুলেছিল। ভাঙড় আসনে জিতেছিলেন নওশাদ। সংযুক্ত মোর্চার দখলে ছিল ওই একটি মাত্র আসনই। এবার কংগ্রেস জোটে নেই। বামেদের সঙ্গে আসন সমঝোতা করেই ভোট বৈতরণী পার করতে চাইছে আইএসএফ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement