তিনবার ভিন্ন ভিন্ন সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন অজয়কুমার মুখোপাধ্যায়। ২৮ জুন ১৯৭১ শেষবারের মতো তিনি পদত্যাগ করলে, পশ্চিমবঙ্গে তৃতীয় দফার রাষ্ট্রপতি শাসন জারি হয়। যুক্তফ্রন্টের দলগুলোর মধ্যে অন্তর্দন্দ্ব ও মতবিরোধ তখনও তুঙ্গে।
Advertisement
এ সময় ভারতের রাষ্ট্রপতি পদে দায়িত্বে ছিলেন বরাহগিরি ভেঙ্কট গিরি। রাজ্যপাল পদে তখনও বহাল শ্রী ধর্মবীর। মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার অপসারণ-পরবর্তী সময়ে রাজ্যটি রাষ্ট্রপতির পক্ষে রাজ্যপাল পরিচালনা করেন।
১৯ মার্চ, ১৯৭২ পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন শেষ হয়। মুখ্যমন্ত্রীর আসনে বসলেন কূটনীতিবিদ ও জাতীয় কংগ্রেস দলের সদস্য সিদ্ধার্থশঙ্কর রায়।
