shono
Advertisement

ফেব্রুয়ারিতেই নতুন জেলা হচ্ছে কালিম্পং, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামী মাসেই পাহাড়ে এসে তিনি কালিম্পংকে নতুন জেলা হিসেবে ঘোষণা করবেন৷ The post ফেব্রুয়ারিতেই নতুন জেলা হচ্ছে কালিম্পং, ঘোষণা মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 08:02 PM Jan 23, 2017Updated: 02:32 PM Jan 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতা তিনিই, যিনি কোনও বিভাজন করেন না৷ প্রকৃত নেতা কোনও বিভেদ করে না৷ বিভেদকারী কখনও দেশের নেতা হতে পারেন না৷ নেতাজি ছিলেন দেশের যথার্থ নেতা৷ নেতাজির ১২০তম জন্মদিনে এভাবেই তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী৷ তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়েই পাহাড়ের অনুষ্ঠান থেকেই সব বিভাজন মোছার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি তাঁর ঘোষণা, আগামী মাসেই কালিম্পং পেতে চলেছে নতুন জেলার মর্যাদা৷

Advertisement

(চারটি পা, দু’টি যৌনাঙ্গ নিয়ে জন্মাল বিরল শিশু)

নেতাজির দূরদর্শিতার কথা এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ জানান, শুধু স্বাধীনতাই নয়, স্বাধীনতার পর দেশ কীভাবে চলবে তারও পরিকল্পনা করেছিলেন তিনি৷ প্ল্যানিং কমিশনের পরিকল্পনাও নেতাজির ছিল বলে জানান মুখ্যমন্ত্রী৷ স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের মতো নেতাজির জন্মদিনও যে তাই সমান গুরুত্বপূর্ণ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ে গত তিনবছর ধরে এই দিন যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে৷ পাহাড় তাঁর ভালবাসার জায়গা৷ আর তাই বারবার তিনি পাহাড়ের কাছে ফিরে আসেন৷ এদিন পাহাড়ের উন্নতিতে নানা কাজের খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ যার মধ্যে আছে নেতাজির বাড়ির সংস্কারও৷ পাহাড়ে যে বাড়িতে নেতাজি থাকতেন তা সংস্কারের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি৷ এছাড়া বিভিন্ন জনজাতির উন্নয়ন বোর্ডের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা৷ এছাড়া নতুন তিনটি উন্নয়ন বোর্ড তৈরি করে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ নেতাজির আদর্শ মেনেই সাধারণ মানুষের জন্য তাঁর সরকার কাজ করে যাবে বলে জানান তিনি৷

(ছেঁড়া পোশাক সেলাইয়ের জন্য রাহুলকে ১০০ টাকা অনুদান ব্যক্তির)

পাশাপাশি এই মঞ্চ থেকেই তিনি ঘোষণা করে, যে আগামী মাসেই পাহাড়ে এসে তিনি কালিম্পংকে নতুন জেলা হিসেবে ঘোষণা করবেন৷ মিরিক হবে নতুন সাব ডিভিশন৷ এছাড়া কার্শিংয়ে একটি নতুন এডুকেশনাল হাব বলেও ঘোষণা মুখ্যমন্ত্রীর৷

ডিজিটাল লেনদেনে আধার নম্বরই আপনার নতুন পাসওয়ার্ড

 

The post ফেব্রুয়ারিতেই নতুন জেলা হচ্ছে কালিম্পং, ঘোষণা মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement