shono
Advertisement
Konnagar

কোন্নগরে রঙের কাজে ডেকে 'ধর্ষণ' যুবতীকে, মুখ বন্ধে টাকার 'প্রলোভন', হাসপাতালের চিকিৎসায় দেরি!

নির্যাতনের পর ফোন করে স্বামীকে বিষয়টি জানান নির্যাতিতা। কানাইপুরে যান নির্যাতিতার স্বামী। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্ত্রীর চিকিৎসা করান তিনি। তবে সরকারি হাসপাতালের বিরুদ্ধে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার অভিযোগ উঠেছে।
Published By: Subhankar PatraPosted: 01:46 PM Aug 28, 2026Updated: 02:46 PM Aug 28, 2026

কাজ দেওয়ার নামে ডেকে যুবতীকে ধর্ষণের অভিযোগ। নির্যাতনের পর মুখ বন্ধ করতে টাকা টোপ দেওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে (Konnagar)। থানায় অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি সরকারি হাসপাতালের বিরুদ্ধে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। চিকিৎসক না থাকায় নির্যাতিতার দীর্ঘক্ষণ শারীরিক পরীক্ষা হয়নি বলে অভিযোগ। পরে চিকিৎসা করিয়ে বাড়ি গিয়েছেন তিনি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাঁশবেড়িয়ার বাসিন্দা যুবতী কাজের খোঁজে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করেন। তাঁকে কোন্নগরের কানাইপুরে একটি বাড়িতে রঙের কাজের জন্য আসতে বলা হয়। নির্যাতিতা সেই মোতবেক ঘটনাস্থলে পৌছন। সেই বাড়িতে সকাল সাড়ে দশটা নাগাদ তাঁকে একা পেয়ে অভিযুক্ত ধর্ষণ করে বলে অভিযোগ। আরও অভিযোগ, নির্যাতনের পর যুবতীকে টাকা নিয়ে বিষয়টি চেপে যাওয়ার কথা বলা হয়। নির্যাতিতা জানিয়েছেন, "রঙের কাজে গিয়েছিলাম। ওই বাড়িতে দু'জন কল মিস্ত্রী কাজ করছিলেন। তাঁরা চলে যেতেই ফাঁকা বাড়িতে আমাকে ধর্ষণ করা হয়। টাকা নিয়ে ঘটনা চেপে যেতে বলা হয়েছিল। আমার কাছে সম্মান বড়। অভিযুক্তের শাস্তি চাই।"

নির্যাতনের পর ফোন করে স্বামীকে বিষয়টি জানান নির্যাতিতা। কানাইপুরে যান নির্যাতিতার স্বামী। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্ত্রীর চিকিৎসা করান তিনি। তবে সরকারি হাসপাতালের বিরুদ্ধে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। চিকিৎসক ন থাকায় দীর্ঘক্ষণ বসে থাকতে হয়েছে বলে দাবি, নির্যাতিতা ও তাঁর স্বামীর। তাঁরা জানিয়েছেন, দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছে। রাত ৯টার আগে চিকিৎসক আসবে না বলে জানিয়ে দেওয়া হয়। সাড়ে ৬টা থেকে বসে থেকেছি। এটা উচিত নয়।" অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement