shono
Advertisement
Shalini Pandey

সুতোর লেশমাত্র নেই, হাতে ঢাকা বক্ষযুগল! বোল্ড অবতারে ক্যামেরার সামনে 'সাহসী' শালিনী

সাহসী অবতারে শালিনীকে দেখে তাজ্জব নেটপাড়া।
Published By: Kasturi KunduPosted: 01:44 PM Aug 28, 2026Updated: 07:03 PM Aug 28, 2026

শালিনী পাণ্ডে (Shalini Pandey) , সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অর্জুন রেড্ডি'তে অভিনয়ের মাধ্যমে লাইমলাইট ছিনিয়ে নিয়েছিলেন। এছাড়াও 'জয়েশভাই জোর্দার', 'মহারাজ'-এর মতো ছবিতেও শালিনীর অভিনয় দর্শকমহলে প্রশংসিত। সোশাল মিডিয়াতেও খুবই সক্রিয় অভিনেত্রী। সম্প্রতি ইতালি সফরের একগুচ্ছ ছবি-ভিডিও শেয়ার করেছেন শালিনী। সেখানেই একটি ভিডিও সমাজমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।

Advertisement

নিমাঙ্গে তোয়ালে জড়ানো থাকলেও ঊর্ধাঙ্গে সুতোর লেশমাত্র নেই! দুহাতে ঢাকা বক্ষযুগল! কোনও ছবিতে আবার খোলা পিঠে বিছানায় গা এলিয়ে শুয়ে। ক্যামেরার সামনে টপলেস শালিনীর শরীরী হিল্লোলে তাজ্জব নেটভুবন। একইসঙ্গে আবার নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, এটা সত্যিই শালিনী নাকি সাহসী লুকের নেপথ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই?

বাস্তব নাকি এআই?

ভিডিওটিতে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যাচ্ছে শালিনীকে। হাত দিয়ে বক্ষযুগল ঢেকে লজ্জা নিবারণ অভিনেত্রীর। বৃষ্টিমুখর দিনে অভিনেত্রীর এই আবেদনময়ী অবতারে সোশাল মিডিয়ায় চড়চড়িয়ে বেড়েছে উষ্ণতার পারদ। শালিনীর শরীরী নেশায় বুঁদ নেটাগরিকের একাংশ।

সাহসী অবতারে শালিনীর ভিডিও ভাইরাল হতেই তাঁর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। এক নেটিজেন খোঁচা মেরে লিখেছেন, 'সিনেমায় সুযোগ না পেলে স্তন থেকে হাত নামিয়ে দেবে।' অভিনেত্রীর পক্ষে এক নেটপাড়ার এক সদস্যের সাফাই, 'এআইয়ের যুগে সবই সম্ভব। আজকাল সেলেবদের বিকৃত ছবি প্রায়ই ছড়িয়ে পড়ছে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া বেশিরভাগ ছবি ভিডিওই ভুয়ো।' এই ভিডিও প্রসঙ্গে এখনও পর্যন্ত শালিনীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement