shono
Advertisement

ধর্ষণ করে খুন? যুবতীর মুণ্ডহীন অর্ধনগ্ন দেহ উদ্ধারে বড়ঞায় চাঞ্চল্য

কে বা কারা ওই যুবতীকে নৃশংসভাবে খুন করল, তা এখনও জানা যায়নি।
Posted: 12:18 PM Aug 06, 2023Updated: 12:21 PM Aug 06, 2023

কল্যাণ চন্দ্র, বহরমপুর: ধর্ষণ করে খুন নাকি অন্য কিছু? যুবতীর মাথা কাটা অর্ধনগ্ন দেহ উদ্ধারকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বড়ঞার বিছুর গ্রামে তীব্র চাঞ্চল্য। রবিবার সকালে গ্রামের পুকুর থেকে দেহ উদ্ধার হয়। এই ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

রবিবার সকালে মাঠ লাগোয়া গ্রামের পুকুরে যুবতীর মাথা কাটা অর্ধনগ্ন দেহ দেখতে পান স্থানীয়রা। শোরগোল পড়ে যায় গোটা গ্রামে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বড়ঞা থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

[আরও পড়ুন: ‘ঘরের দরজা ভাল করে এঁটে রাখো’, ‘বোন’ বলে পরামর্শ দেওয়া রুদ্রনীলের বিরুদ্ধে FIR রাজন্যার]

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ওই যুবতী ১৮-২০ বছর বয়সি। দেহ উদ্ধারের সময় তাঁর বুকে ধারাল অস্ত্রের গভীর ক্ষত ছিল। গলা থেকে মাথা আলাদা ছিল। তাঁর মাথার খোঁজ এখনও পাওয়া যায়নি। জানা যায়নি যুবতীর পরিচয়ও। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই যুবতীকে। কে বা কারা ওই যুবতীকে নৃশংসভাবে খুন করল, তা এখনও জানা যায়নি।

[আরও পড়ুন: দালাল-চিটিংবাজ ঢুকে পড়ছে, দলটাকে বাঁচান! ফেসবুকে লাইভে আরজি মদন মিত্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement