shono
Advertisement
Bongaon

ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! ছাত্রীকে 'ধর্ষণে'র চেষ্টার অভিযোগে ধৃত যুবক

টিউশন শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল ছাত্রী। সেসময় পথ আটকে ধর্ষণের চেষ্টা করে এক যুবক! মুখবন্ধ করতে খুনেরও চেষ্টা করা হয়! অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে ওই ছাত্রী ভীত হয়ে রয়েছে বলে খবর। অভিযোগ, ওই যুবক বিকৃতকাম।
Published By: Suhrid DasPosted: 04:27 PM Jul 12, 2026Updated: 06:43 PM Jul 12, 2026

টিউশন শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল ছাত্রী। সেসময় পথ আটকে ধর্ষণের চেষ্টা করে এক যুবক! মুখবন্ধ করতে খুনেরও চেষ্টা করা হয়! অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে ওই ছাত্রী ভীত হয়ে রয়েছে বলে খবর। অভিযোগ, ওই যুবক বিকৃতকাম। এর আগেও ফাঁকা রাস্তায় মেয়ে, মহিলাদের দেখে হস্তমৈথুন করত ওই যুবক! অভিযোগের ভিত্তিতে পুলিশ মিজানুর মণ্ডল নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয় (Bongaon)।

Advertisement

ঘটনাটি শুক্রবারের। গৃহশিক্ষকের বাড়ি থেকে টিউশন সেরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। সেসময় রাস্তা ফাঁকা ছিল। সেই সুযোগে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়। ওই যুবকের হাত থেকে রক্ষা পেতে প্রাণপণে আর্তনাদ করতে থাকে ওই ছাত্রী। অভিযোগ, সেসময় ওই ছাত্রীকে গলা টিপে খুন করার চেষ্টাও হয়! এদিকে ছাত্রীর আর্তনাদ শুনে কয়েকজন ওই এলাকায় চলে আসে। ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

পরে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই ছাত্রী ও তার পরিবার। পুলিশ তদন্তে নেমে গ্রেপ্তার করে অভিযুক্ত মিজানুর মণ্ডলকে। জিজ্ঞাসাবাদে ধৃত তার নামে ওঠা অভিযোগ স্বীকার করেছে। শুধু এটাই নয়, ধৃতের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। ওই যুবক বিবাহিত হলেও বিকৃতকাম বলে অভিযোগ। ফাঁকা রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে থাকত সে। একা মহিলা, মেয়েকে দেখলেই বিকৃত অঙ্গভঙ্গি করত! মহিলাদের দেখে হস্তমৈথুন করত বলেও অভিযোগ। আজ, রবিবার ধৃতকে বনগাঁ মহাকুমা আদালতে তোলা হয়।বিচারক ওই যুবককে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement