shono
Advertisement
Bank of Baroda

শতাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ব্যাঙ্ক অব বরোদা, আসন খালি কলকাতাতেও

Job Vacancies: কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে?
Published By: Tiyasha SarkarPosted: 04:26 PM Apr 06, 2026Updated: 06:02 PM Apr 06, 2026

আপনি কি স্নাতক উত্তীর্ণ? চাকরির চেষ্টায় আছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ১০৪ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ব্যাঙ্ক অব বরোদা। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে?

Advertisement

মোট শূন্যপদ- ১০৪

পদের নাম

AVP II- গ্রুপ হেড-৪
AVP II-টেরিটরি হেড-১৭
DM-সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার-৭০
DM-ওয়েলথ স্ট্র্যাটিজিস্ট-১৩

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা

যে কোনও শাখায় স্নাতক উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। তবে ম্যানেজমেন্টে ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হয়ে থাকলে অগ্রাধিকার পাবেন।

অভিজ্ঞতা
AVP II- গ্রুপ হেড-ন্যূনতম ১০ বছর
AVP II-টেরিটরি হেড-ন্যূনতম ৬ বছর
DM-সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার-ন্যূনতম ৩ বছর
DM-ওয়েলথ স্ট্র্যাটিজিস্ট-ন্যূনতম ৩ বছর

আবেদনকারীর বয়স

AVP II- গ্রুপ হেড- বয়স হতে হবে ৩১ থেকে ৪৫ বছরের মধ্যে।
AVP II-টেরিটরি হেড-বয়স হতে হবে ২৭ থেকে ৪০ বছরের মধ্যে
DM-সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার-বয়স হতে হবে ২৪ থেকে ৩৫ বছরের মধ্যে
DM-ওয়েলথ স্ট্র্যাটিজিস্ট-বয়স হতে হবে ২৪ থেকে ৪৫ বছরের মধ্যে

আবেদনের পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে। তার জন্য চলে যান ব্যাঙ্ক অব বরোদার অফিসিয়াল ওয়েবসাইট (https://bankofbaroda.bank.in/career)-এ। ওয়েবসাইটে পাবেন কেরিয়ার অপশন। সেখানে গিয়ে নিজের ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন। এরপর পাবেন আবেদনপত্র। যাবতীয় নথিপত্র দিয়ে তা পূরণ করুন। লাগবে ছবি, আঙুলের ছাপ, হাতে লেখা ডিক্লেয়ারেশন ফর্ম, আধার কার্ড ও শিক্ষাগত যোগ্যতার নথি।

আবেদন মূল্য- সাধারণ প্রার্থীদের আবেদনমূল্য হিসেবে জমা দিতে হবে ৮৫০ টাকা। তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের জমা দিতে হবে ১৭৫ টাকা।

নিয়োগের পদ্ধতি
প্রথমে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি করা হবে মেধাতালিকা। সেই তালিকার ভিত্তিতে হবে লিখিত পরীক্ষা। তাতে উত্তীর্ণ হলে হবে সাক্ষাৎকার।

আবেদনের শেষ তারিখ- ১৬.০৪.২০২৬

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement