সাম্প্রতিককালে সাম্প্রতিককালে 'বর্ডার ২'-এর হাত ধরে পর্দায় দেশপ্রেমের জয়গান গেয়েছেন সানি দেওল। এবার ফের সেই দেশপ্রেমের কথাই নতুন ছবির হাত ধরে বলবেন সানি দেওল। ইতিমধ্যেই আমির খানের প্রযোজনা সংস্থার সোশাল মিডিয়া হ্যান্ডেলে তাঁদের নতুন ছবির বিষয়ে জানানো হয়েছে।
আমিরের প্রযোজনা সংস্থার তরফে ইতিমধ্যেই নতুন ছবি মুক্তির বিষয়ে জানানো হয়েছে, আগামী ১৩ আগস্ট মুক্তি পেতে চলেছে 'লাহোর ১৯৪৭' (Lahore 1947)। ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড়পর্দায় মুক্তি পাচ্ছে নতুন পিরিয়ড ড্রামা। এই ছবির হাত ধরেই প্রথমবার একসঙ্গে কাজ করছেন সানি দেওল, পরিচালক রাজকুমার সন্তোষী এবং আমির খান। ছবিতে অভিনয় করবেন সানির পাশাপাশি শাবানা আজমি, প্রীতি জিন্টা, করণ দেওল, আলি ফজল। এই ছবির সঙ্গীতের দায়িত্ব সামলাবেন গীতিকার জাভেদ আখতার এবং এ আর রহমান। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ছবি মুক্তি পেলে তা বেশ ভালো ফল করবে বলেই ধারণা করছেন সকলেই। সর্বভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে এই ছবি প্রসঙ্গে আমির বলেন, "এই ছবির চিত্রনাট্য ধর্মেন্দ্রর বেশ পছন্দের ছিল। শুধু তাই নয়। তিনি এই ছবির শুটিং শেষ হওয়ার পর তা বিশেষভাবে দেখেও গিয়েছেন।"
আমিরের প্রযোজনা সংস্থার তরফে ইতিমধ্যেই নতুন ছবি মুক্তির বিষয়ে জানানো হয়েছে, আগামী ১৩ আগস্ট মুক্তি পেতে চলেছে 'লাহোর ১৯৪৭'। ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড়পর্দায় মুক্তি পাচ্ছে নতুন পিরিয়ড ড্রামা।
উল্লেখ্য, সাম্প্রতিককালে সানির 'বর্ডার ২' পর্দায় বেশ ভালো ফল করেছে। এই ছবির পর ফের একবার দেশাত্মবোধক ছবিতে দেখা যাবে সানিকে। অন্যদিকে 'গদর ২' সফল হওয়ার পর বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে'লাহোর ১৯৪৭' ছবির কাজ শুরু করেছিলেন সানি। অবশেষে মুক্তি পাচ্ছে সেই ছবি। আমিরের এই ঘোষণার পর থেকেই নতুন ছবিতে সানির দেশপ্রেমগাথা প্রত্যক্ষ করার অপেক্ষায় দিন গুনতে শুরু করেছেন দর্শক।
