দিন কয়েক ধরেই মায়ানগরীর সেলেব পাড়ার অন্দরে আমির খানের (Aamir Khan) তৃতীয় বিয়ে নিয়ে ফিসফাস! ষাট বছরের জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আলাপ করিয়েছিলেন। সেসময়েই মিস্টার পারফেকশনিস্টের জীবনে নতুন বসন্ত উঁকি দেওয়ার জল্পনায় সিলমোহর পড়ে। এবার খবর, সেই সম্পর্ককেই আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছেন ষাটোর্ধ্ব সুপারস্টার। তবে এবিষয়ে এযাবৎকাল কোনও প্রতিক্রিয়া না দিলেও এবার নিজেই জল্পনায় সিলমোহর বসিয়ে আমির খান বললেন, গৌরীতেই শান্তি খুঁজে পেয়েছেন তিনি।
আমিরের বিয়তে কেমন আয়োজন? নিমন্ত্রিত কারা?
সেলেব পাড়ায় ফিসফাস, চুপিসারেই তৃতীয় বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন আমির খান। অভিনেতার ঘনিষ্ঠ মহল আগেই জানিয়েছিল যে, এবারের বিয়েটা একেবারে সাদামাটাভাবেই সারতে চান 'মিস্টার পারফেকশনিস্ট'। কোনওরকম আড়ম্বর নয়। উপস্থিত থাকবেন শুধু পরিবারের সদস্যরা। দুই স্ত্রী, তিন সন্তান আর বোনদের সাক্ষী রেখেই গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন দাম্পত্যের সূচনা করতে চলেছেন আমির খান। আগামী ৫ জুলাই নিজের বাসভবনে সই সাবুতের মাধ্যমে নিকাহ সারবেন অভিনেতা। উপস্থিত থাকতে পারেন দুই বন্ধু শাহরুখ-সলমনও। এবার তৃতীয় বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন খোদ 'মিস্টার পারফেকশনিস্ট'।
প্রশ্ন উঠেছে, অভিনেতার দুই প্রাক্তন স্ত্রীকেও কি এদিন বিয়ের আসরে দেখা যাবে? এক্ষেত্রে উল্লেখ্য, রিনা দত্ত কিংবা কিরণ রাওয়ের উপস্থিতি কিন্তু অস্বাভাবিক নয়। কারণ ডিভোর্সের পরও দুই প্রাক্তনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির। শুধু তাই নয়, কিরণ-রিনার সঙ্গে অভিনেতার হবু স্ত্রী গৌরীর সখ্যতাও যে দারুণ, সম্প্রতি 'লগান'-এর ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে তার প্রমাণ মিলেছে।
তৃতীয় বিয়ের পথে ষাটোর্ধ্ব আমির খান।
অভিনেতার মন্তব্য, "আমাদের বিয়েটা একেবারে ব্যক্তিগতস্তরে হবে। কোনও জাঁকজমক ছাড়া বাড়িতেই খুব সাধারণভাবে রেজিস্ট্রি ম্যারেজ সারব। সাক্ষী থাকবে শুধু আমার পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব।" গৌরীকে নিজের জীবনের 'আশীর্বাদ' হিসেবেও সম্বোধন করেন তিনি। অভিনেতা জানান, "আমি ধন্য যে গৌরী আমার জীবনে এসেছে। আমরা একসঙ্গে খুব সুখে আছি। মনে হচ্ছে, এবার আমি পূর্ণতা পেলাম।" তবে প্রশ্ন উঠেছে, অভিনেতার দুই প্রাক্তন স্ত্রীকেও কি এদিন বিয়ের আসরে দেখা যাবে? এক্ষেত্রে উল্লেখ্য, রিনা দত্ত কিংবা কিরণ রাওয়ের উপস্থিতি কিন্তু অস্বাভাবিক নয়। কারণ ডিভোর্সের পরও দুই প্রাক্তনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির। শুধু তাই নয়, কিরণ-রিনার সঙ্গে অভিনেতার হবু স্ত্রী গৌরীর সখ্যতাও যে দারুণ, সম্প্রতি 'লগান'-এর ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে তার প্রমাণ মিলেছে। সেদিন কিরণ ও গৌরীকে নিয়ে একগাড়িতে উঠে শোরগোল ফেলে দিয়েছিলেন আমির। তবে তৃতীয় বিয়ের খবর নিয়ে এত মাতামাতি মোটেই পছন্দ করছেন না মিস্টার পারফেকশনিস্ট। কেন?
আমির খানের মন্তব্য, "আমি বুঝতে পারছি না কেন এত হইচই হচ্ছে! তারকাদের- বিশেষ করে ক্রিকেটার এবং অভিনেতাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত আগ্রহ থাকে। মানুষের উচিত আমাদের কাজের প্রতি আগ্রহ দেখানো, ব্যক্তিগত জীবনের প্রতি নয়। আমার বিয়ের খবর কীভাবে ফাঁস হল, আমি জানি না। আজকাল কোনও কিছুই আর গোপন থাকে না, দেখছি।"
