আর মাত্র ৭২ ঘণ্টার অপেক্ষা। রবিবারই তৃতীয়বার ছাঁদনাতলায় বসতে চলেছেন আমির খান। পাত্রী গৌরী স্প্র্যাট। ষাট বছরের জন্মদিনে প্রেমিকা গৌরীর সঙ্গে আলাপ করিয়েছিলেন। সেসময়েই মিস্টার পারফেকশনিস্টের জীবনে নতুন বসন্ত উঁকি দেওয়ার জল্পনায় সিলমোহর পড়ে। এবার বছর দুয়েকের প্রেমের মধুরেণ সমাপয়েৎ। 'মিস্টার পারফেকশনিস্ট'-এর বিয়ের খবরে ইতিমধ্যেই মায়ানগরীর সেলেবপাড়ায় উন্মাদনার পারদ তুঙ্গে। আর খান-কাপুর সাম্রাজ্যের সদস্যদের বাড়ির উৎসব-অনুষ্ঠান মানেই তারকা সমাহার। অতঃপর আমিরের বিয়ের আয়োজনের কলেবর নিয়ে কৌতূহল অস্বাভাবিক নয়।
'মিস্টার পারফেকশনিস্ট' আগেভাগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনও জমকালো অনুষ্ঠান নয়, বরং বিয়েটা একেবারে ছিমছামভাবেই সারতে চাইছেন তিনি। অতঃপর বলিউডে বহু সুজন-স্বজন থাকলেও অতিথি তালিকায় যে কাটছাঁট হবে, সেটা আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল। কারা রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়?
আমিরের তৃতীয় বিয়েতে আমন্ত্রিত বলিউডের কারা?
জুন মাস থেকেই আমির খান নাকি চুপিসারে তৃতীয় বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। আগামী ৫ জুলাই নিজের বাসভবনে সই সাবুতের মাধ্যমে নিকাহ সারবেন অভিনেতা। তবে 'মিস্টার পারফেকশনিস্ট' আগেভাগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনও জমকালো অনুষ্ঠান নয়, বরং বিয়েটা একেবারে ছিমছামভাবেই সারতে চাইছেন তিনি। অতঃপর বলিউডে বহু সুজন-স্বজন থাকলেও অতিথি তালিকায় যে কাটছাঁট হবে, সেটা আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল। কারা রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়? বিয়ের ৭২ ঘণ্টা আগে ফাঁস হল সেখবর। বলিউড মাধ্যম সূত্রে জানা গিয়েছে, পরিবার ও বন্ধুবান্ধব মিলিয়ে ১০০ থেকে ১৫০ জন অতিথিকে সাক্ষী রেখে তৃতীয়বার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবেন আমির খান। দুই প্রাক্তন স্ত্রী, তিন সন্তান, বোনদের পরিবার-সহ বলিউডের থেকে উপস্থিত থাকবেন 'মিস্টার পারফেকশনিস্ট'-এর দুই বন্ধু আশুতোষ গোয়ারিকর এবং রাজকুমার সন্তোষী। যদিও শাহরুখ-সলমনদের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে কানাঘুষো, বন্ধুকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠান শেষের পরও উপস্থিত হতে পারেন দুই খান।
গোটা বিষয়টাই ছোট্ট পরিসরে ঘটতে চলেছে বলে জানিয়েছেন আমির খান। জীবনের নতুন অধ্যায় শুরুর প্রাক্কালে সকলের থেকে শুভেচ্ছা, আশীর্বাদ চেয়ে নিয়েছেন 'মিস্টার পারফেকশনিস্ট'।
রবিবাসরীয় সকালে 'স্পেশাল ম্যারেজ অ্যাক্ট' আইনে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবেন আমির-গৌরী। বেলা বারোটার আগেই রীতি-রেওয়াজের পর্ব সারা হবে। এরপর অতিথিদের জন্য এলাহি মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে। সূত্রের খবর, হবু দম্পতি নিজেদের পছন্দের কিছু পদ নির্বাচন করে মেনু সাজিয়েছেন। যদিও তালিকায় কী কী পদ থাকছে? সেই উত্তর অধরা। তবে গোটা বিষয়টাই ছোট্ট পরিসরে ঘটতে চলেছে বলে জানিয়েছেন আমির খান। জীবনের নতুন অধ্যায় শুরুর প্রাক্কালে সকলের থেকে শুভেচ্ছা, আশীর্বাদ চেয়ে নিয়েছেন 'মিস্টার পারফেকশনিস্ট'।
