shono
Advertisement

Breaking News

Ranojoy Bishnu

শ্যামৌপ্তির সঙ্গে সংসার ভাঙার গুঞ্জনের মাঝে অভিকার সঙ্গে প্রেম! মুখ খুললেন রণজয় বিষ্ণু

'প্রতিজ্ঞা' ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন রণজয় বিষ্ণু এবং অভিকা মালাকার। পর্দায় তাঁদের রসায়ন মন জিতেছিল দর্শকদের। শোনা গিয়েছে, শুধু অনস্ক্রিন নয়। অফস্ক্রিনেও নাকি ওঁদের ঘনিষ্ঠতা নিয়ে ফিসফিসানি চলছে।
Published By: Sayani SenPosted: 05:13 PM Aug 26, 2026Updated: 07:30 PM Aug 26, 2026

রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তির মুদলির সম্পর্ক ঠিক কোন খাতে বইছে, তা নিয়ে চলছে জোর জল্পনা। তারই মাঝে টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে ফের রণজয়ের নয়া প্রেম গুঞ্জন। অনেকেই বলছেন, অভিকা মালাকারকে নাকি মন দিয়েছেন তিনি। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।

Advertisement

রণজয় (Ranojoy Bishnu) বলেন, "আগেও ওর সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। আগে যখন 'গুড্ডি' সিরিয়াল করতাম, তখনও হয়েছে। আমি কারও সঙ্গে কফি শপে গেল বলবে প্রেম করছে। এটার কোনও যৌক্তিকতা নেই।" অভিনেতা আরও বলেন, "কারও সঙ্গে কিছু লুকিয়ে করার থাকলে লুকিয়েই বলব। আমার বুদ্ধি হাঁটুর নিচে নয়। কাল নতুন করে কিছু বলে বলব। ভনিতা করার লোক নই। তারপরেও যদি কেউ ব্যোমকেশ বক্সি হয় তো হবে। আমার কিছু বলার নেই।"

'প্রতিজ্ঞা' ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন রণজয় বিষ্ণু এবং অভিকা মালাকার। পর্দায় তাঁদের রসায়ন মন জিতেছিল দর্শকদের। শোনা গিয়েছে, শুধু অনস্ক্রিন নয়। অফস্ক্রিনেও নাকি ওঁদের ঘনিষ্ঠতা নিয়ে ফিসফিসানি চলছে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবি দেখেই সম্ভবত সেই গুঞ্জন আরও বেশি মাথাচাড়া দিয়েছে। বিশেষত সাদা শিফন শাড়ি পরা অভিকার রণজয়ের বাহুলগ্না ছবি সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে। এমনও শোনা যাচ্ছে যে অভিকার জন্যই নাকি রণজয় ও শ্যামৌপ্তির সুখের সংসারে লেগেছে ভাঙনের টান। যদিও দু'জনের সংসারে ভাঙনের গুঞ্জন নিয়ে সেভাবে সরাসরি কোনও মন্তব্য করেননি। অভিনেতা বলেন, "আমি বাড়ি যাচ্ছি। আমি কাজ করছি। আমি অনেক অনেক কাজ করছি।" আপাতত ব্যক্তিগত জীবন নিয়ে আর কোনও মন্তব্য করতে চান না রণজয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement