shono
Advertisement
Bigg Boss 20

নিট আন্দোলনে পুলিশের ভ্যান থামানো 'হিরো' রিয়া আহির 'বিগ বস'-এ! কড়া শর্ত সলমনের

নিট আন্দোলনের সময়কার 'সুপারওম্যান'কে 'বিগ বস'-এর ঘরে ঢোকার জন্য কোন শর্ত বেঁধে দিলেন সঞ্চালক সলমন খান?
Published By: Sandipta BhanjaPosted: 11:54 AM Aug 26, 2026Updated: 01:00 PM Aug 26, 2026

নিট আন্দোলনের সময়ে পুলিশের ভ্যান থামিয়ে গোটা দেশের যুবপ্রজন্মের কাছে 'হিরো' হয়ে উঠেছিলেন রিয়া আহির (Rhiya Ahir)। 'লোকদেখানো' বলেও অবশ্য কম বিতর্কে পড়তে হয়নি তাঁকে। মুম্বইনিবাসী সেই সাহসীকন্যাই এবার 'বিগ বস' (Bigg Boss 20)-এর ঘরে প্রবেশের সুযোগ পেলেন। তবে কড়া শর্ত বেঁধে দিয়েছেন সলমন খান।

Advertisement

সঞ্জয় রাউতের শেয়ার করা ভিডিওর সুবাদে এই তরুণীই চর্চার শিরোনামে উঠে আসেন। নেটভুবন যাকে 'সুপারওম্যান' বলেও আখ্যা দিয়েছিল। এবার সেই রিয়াই 'বিগ বস ২০'-এর ঘরে পা রাখার সুযোগ পেলেন।

গত জুলাই মাসে গাড়ির সামনে দাঁড়িয়ে একাই একশো রূপে ধরা দেন রিয়া। হুডিতে ঢাকা মাথা। নিট বিক্ষোভে শামিল কয়েকজনকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছিল সেই ভ্যানেই। কিন্তু তরুণীর দৌলতেই কার্যত তারা বাধ্য হয় আন্দোলনকারীদের ছেড়ে দিতে। সঞ্জয় রাউতের শেয়ার করা ভিডিওর সুবাদে এই তরুণীই চর্চার শিরোনামে উঠে আসেন। নেটভুবন যাকে 'সুপারওম্যান' বলেও আখ্যা দিয়েছিল। এবার সেই রিয়াই 'বিগ বস ২০'-এর ঘরে পা রাখার সুযোগ পেলেন। তবে শর্ত একটাই ভোটাভুটিতে প্রতিদ্বন্দ্বী প্রতিযোগীকে হারাতে হবে। শোয়ের নতুন প্রোমো ভিডিওতেই সলমন স্পষ্ট করে দিয়েছিলেন যে, এই মরশুমে দর্শকের মতামতেরও গুরুত্ব রয়েছে। গত সিজনেও এই পদ্ধতি দেখা গিয়েছিল। সেবার অবশ্য মৃদুল তিওয়ারী এবং শেহবাজ বদেশার মধ্যে যে কোনও একজনকে দর্শকদের ভোট দিতে বলা হয়েছিল। শেষপর্যন্ত বেশি ভোট পেয়ে মৃদুল প্রতিযোগী হিসাবে বিগ বসের ঘরে ঢোকেন। তবে তৃতীয় সপ্তাহে 'ওয়াইল্ডকার্ড' পেয়ে বাজিমাত করেন শেহবাজও। এবার সেই একই শর্ত বেঁধে দেওয়া হল লাভ গিল এবং রিয়া আহিরকে। যে বেশি ভোট পাবেন, তিনিই মূল প্রতিযোগী হিসেবে সলমনের 'বিগ বস'-এর ঘরে শিঁকে ছিড়়তে পারবেন।

নিট আন্দোলনে পুলিশের ভ্যান থামানো 'হিরো' রিয়া আহির 'বিগ বস'-এ!

শোয়ের ফরম্যাট অনুযায়ী, জিও হটস্টার অ্যাপের মাধ্যমে পছন্দের প্রতিযোগীকে ভোট দিতে পারবেন দর্শকমহল। যাঁর ঝুলিতে বেশি ভোট আসবে, সেই-ই ‘বিগ বস ২০’-এর ঘরে প্রতিযোগী হিসেবে প্রবেশ করবেন। এক্ষেত্রে নিট আন্দোলনের সময়কার 'সুপারওম্যান' রিয়া আহিরের নামই বারবার চর্চার শিরোনামে উঠে আসছে।

'ককরোচ' বিক্ষোভের সময়ে বাণিজ্যনগরীতে অন্যতম মুখ হয়ে উঠেছিলেন। পেশায় অভিনেত্রী ও মডেল রিয়ার ইনস্টায় ফলোয়ারের সংখ্যা লক্ষাধিক। বাবা ছিলেন আইটিবিপির কর্মী। পরিবারের অনেকেই সেনায় ছিলেন। এহেন পরিবারের মেয়ে রিয়াই রুখে দাঁড়ান পুলিশের ভ্যানের সামনে।

রিয়া আহিরের বয়স ২৭। 'ককরোচ' বিক্ষোভের সময়ে বাণিজ্যনগরীতে অন্যতম মুখ হয়ে উঠেছিলেন। পেশায় অভিনেত্রী ও মডেল রিয়ার ইনস্টায় ফলোয়ারের সংখ্যা লক্ষাধিক। বাবা ছিলেন আইটিবিপির কর্মী। পরিবারের অনেকেই সেনায় ছিলেন। এহেন পরিবারের মেয়ে রিয়াই রুখে দাঁড়ান পুলিশের ভ্যানের সামনে। পেশায় অভিনেত্রী-মডেল হওয়ার পাশাপাশি রিয়া একজন উদ্যোগপতিও। তবে শুধু গ্ল্যামার জগতেই সীমাবদ্ধ নন তিনি, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতেও বরাবরই সোচ্চার হতে দেখা গিয়েছে তাঁকে। ফলে এহেন ঘটনা তাঁর ঘনিষ্ঠদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল না। অভিনয় ছাড়া তিনি 'রিয়াসাত' নামের একটি হ্যান্ডমেড পোশাকের ব্র্যান্ডের স্রষ্টাও। এবার সলমন খানের বিগ বস-এর ঘরে তাঁকে পাওয়া গেলে যে জেন জিদের একটা বড় সংখ্যক দর্শক খুশি হবে, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement