shono
Advertisement
Welcome To The Jungle

'ওয়েলকাম' ফ্র্যাঞ্চাইজের হাত ধরেই ভাগ্যবদল! বক্স অফিসে নিজের জোড়া ছবিকে টেক্কা অক্ষয়ের

বক্স অফিসের খরা কাটিয়ে নির্জেভাল কমেডিতেই কেরিয়ারের শাপমোচন? 'ভূত বাংলা'কে টেক্কা দিয়ে প্রথমদিনই বক্স অফিসে মাস্টারস্ট্রোক 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'-এর।
Published By: Kasturi KunduPosted: 02:27 PM Jun 27, 2026Updated: 05:46 PM Jun 27, 2026

বক্স অফিসে লাগাতার ধসের কারণে অক্ষয় কুমারের নামের সঙ্গে জুড়েছে 'ফ্লপ মাস্টার' তকমা। গত ১৭ এপ্রিল হরর-কমেডি 'ভূত বাংলা' মুক্তি পর ফ্লপের গেরো কিছুটা কেটেছিল। তবে নির্ভেজাল কমেডি 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'-এ ভরাডুবি কেরিয়ারের শাপমোচন হল, তা বললে অত্যুক্তি হবে না। আহমেদ খান পরিচালিত এই ছবি মুক্তির প্রথম দিনই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। ওপেনিং ডে-তেই সাম্প্রতিক ছবি 'ভূত বাংলা' ও 'জলি এলএলবি ৩'র কালেকশনকে টেক্কা দিয়েছে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'।

Advertisement

স্যাকনিকের রিপোর্ট মোতাবক, প্রথমদিনই এই ছবির বিশ্বব্যাপী আয় ২৯ কোটি। যার মধ্যে বিদেশি মার্কেট থেকে আয় ৬.৫০ কোটি এবং ভারতের মোট আয়ের অঙ্ক ছুঁয়েছে ২২.৫০ কোটিতে। বহুদিন পর অক্ষয়ের এহেন প্রত্যাবর্তন নিঃসন্দেহে খুশি আক্কির অনুগামীরা। ভারতে প্রথমদিনে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'-এরপ শোয়ের সংখ্যা দশ হাজার ৮৯২টি। যা থেকে প্রথমদিনের মোট সংগ্রহ ১৫ কোটি টাকা। সেই প্রেক্ষিতে ভারতের মোট নেট আয় ১৮.৭৫ কোটি টাকা।

কমেডি, অ্যাকশনে ভরপুর 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' সপ্তাহান্তে কত আয় করে সেই দিকেই তাকিয়ে হল মালিকরা। শনি ও রবিবার ছুটির আবহে দর্শক নির্ভেজাল কমেডির দিকে ঝোঁকে নাকি প্রেম, বন্ধুত্ব আর ধোঁকার 'ককটেল ২'-তে মজে সেটা তো সময় বলবে।

একটু পিছন ফিরে তাকালে মনে পরে যায় মাস তিনেক আগে মুক্তিপ্রাপ্ত অক্ষয়ের সিনেমা 'ভূত বাংলা',যার প্রথমদিনের আয় ছিল ১২.২৫ কোটি টাকা। সেই সঙ্গে প্রিমিয়ারের ৩.৭৫ কোটি টাকার সম্মিলিত আয় থেকে ওপেনিং ডের কালেকশন ছিল ১৬কোটি। এর আগে প্রথম দিন 'জলি এলএলবি ৩'র ঝুলিতে এসেছিল ১২.৫০ কোটি টাকা।

কমেডি, অ্যাকশনে ভরপুর 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' সপ্তাহান্তে কত আয় করে সেটাই দেখার। শনি ও রবিবার ছুটির আবহে দর্শক নির্ভেজাল কমেডির দিকে ঝোঁকে নাকি প্রেম, বন্ধুত্ব আর ধোঁকার 'ককটেল ২'-তে মজে সেটা তো সময় বলবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement