shono
Advertisement

Breaking News

Kalki 2

'আলফা' গতিতে এগচ্ছে কেরিয়ার, 'কল্কি ২' ছবিতে দীপিকার পরিবর্তে আলিয়া!

'কল্কি ২' থেকে ছাটাই হয় পর্দার 'সুমতি' দীপিকার নাম। তাঁর পরিবর্তে দেখা যতে পারে 'আলফা' আলিয়া ভাটকে।
Published By: Kasturi KunduPosted: 04:36 PM Jun 16, 2026Updated: 06:12 PM Jun 16, 2026

চব্বিশে বক্স অফিসে তেহেলকা তৈরি করেছিল দক্ষিণী ছবি 'কল্কি 2898 এডি'। বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন থেকে দক্ষিণী সুপারস্টার প্রভাস, দীপিকা পাডুকোনের মতো তারকাদের দাপুটে অভিনয় ঝড় তুলেছিল বড় পর্দায়। গর্ভাবস্থায় বডিকন কালো গাউনে ছবি প্রচারে দীপিকার উপস্থিতি আজদও ভোলেনি সিনেপ্রামীরা। প্রথম পর্বের দুর্দান্ত সাফল্যের পর দ্বিতীয় ভাগ নিয়ে জল্পনার সূত্রপাত। প্রাথমকিভাবে দীপিকার নাম শোনা গেলেও আট ঘণ্টা শিফট বিতর্কের পর 'কল্কি ২' থেকে ছাটাই হয় পর্দার 'সুমতি' দীপিকার নাম। যদিও এপ্রসঙ্গে আজ পর্যন্ত রণবীর ঘরনি কোনও প্রতিক্রিয়া দেননি। তবে লেটেস্ট রিপোর্ট মোতাবেক, দীপিকার (Deepika Padukone) পরিবর্তে দেখা যতে পারে 'আলফা' আলিয়া ভাটকে (Alia Bhatt)।

Advertisement

সিনেনির্মাতারা আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি। তবে জল্পনা সত্যি হলে প্রভাস ও নাগ অশ্বিনের সঙ্গে এটাই হবে আলিয়ার প্রথম কাজ। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আলিয়া ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন। হায়দরাবাদে পাঁচদিনের শুটিংও সেরে ফেলেছেন বলেই সূত্রের খবর। প্রথমে শোনা গিয়েছিল, দীপিকা অভিনীত সুমতি চরিত্রে অভিনয় করবেন, যিনি কল্কির মা। বলিউডের 'আলফা মেল'দের টেক্কা দিয়ে ধুরন্ধর গতিতেই ছুটে চলেছেন আলিয়া তা বলাই বাহুল্য। 

দীপিকার পরিবর্তে আলিয়া?

তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, সম্পূর্ণ ভিন্ন কিন্তু গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন কাপুর বধূ। দীপিকা 'কল্কি' থেকে সরে যাওয়ার পর সুমতির চরিত্রের জন্য সাই পল্লবীর নাম নিয়েও একটা চর্চা চলছে তা বললে অত্যুক্তি হবে না। একাধিক প্রতিবেদন অনুযায়ী, দ্রুত সিনেমার কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেতে পরে কল্কির দ্বিতীয় ভাগ। তবে নির্দিষ্ট তারিখ প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি।

'আলফা ওম্যান' আলিয়া ভাট

এই মুহূর্তে 'আলফা'র প্রচারে লব্যস্ত আলিয়া। আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মহেশ কন্যার নতুন ছবি। প্রসঙ্গত, গোটা পঁচিশ সাল জুড়ে ‘কল্কি ২’ সিনেমার কাস্টিং নিয়ে কম জলঘোলা হয়নি! কখনও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ তুলেছেন দক্ষিণী সিনেনির্মাতারা, তো কখনও বা আবার প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয়ের প্রস্তাব নাকচের গুঞ্জনে চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছে ‘কল্কি’র সিক্যুয়েল। এককথায়, পঁচিশে বছরভর ‘কল্কি ২’ নিয়ে বলিউড বনাম দক্ষিণের দড়ি টানাটানি হয়েছে! যাবতীয় বিতর্ক সরিয়ে ফেব্রুয়ারিতে সিক্যুয়েলের শুটিং শুরু করেছেন পরিচালক নাগ অশ্বীন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement