shono
Advertisement
Sohini Sarkar

মা হচ্ছেন সোহিনী! জল্পনার মাঝে প্রথমবার মুখ খুলে নায়িকা বললেন, 'ওটা আমাদের অধিকার...'

শোভন-সোহিনীর সুখী গৃহকোণে কি এবার নতুন সদস্য আসতে চলেছে? সপ্তাহ খানেক ধরেই টালিগঞ্জ স্টুডিওপাড়ার অন্দরে ফিসফাস! অনুরাগীমহলেও কৌতূহলের অন্ত নেই। কী জানালেন অভিনেত্রী?
Published By: Sandipta BhanjaPosted: 09:21 PM Jun 15, 2026Updated: 09:21 PM Jun 15, 2026

আসন্ন জুলাই মাসে বিয়ের দ্বিতীয় জন্মদিন। শোভন-সোহিনীর বিয়ের দু'বছর পূর্ণ হবে। তার প্রাক্কালেই সম্প্রতি সেলেব পাড়া সূত্রে শোনা যায় যে, মা-বাবা হিসেবে এবার জীবনের নতুন অধ্যায়ের শুভসূচনা করতে চলেছেন তারকাদম্পতি। সুখবর প্রকাশ্যে আসার পর থেকে যদিও দু'জনের কেউই কোনওরকম প্রতিক্রিয়া দেননি, তবে এবার টলিপাড়ার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে মা হওয়ার জল্পনা নিয়ে প্রথমবার মুখ খুললেন সোহিনী সরকার।

Advertisement

স্বচ্ছ শাড়ির অন্তরালে উঁকি দিচ্ছে হালকা স্ফীতোদর! চোখেমুখে মাতৃত্বের গ্ল্যামার যেন ঠিকরে বেরচ্ছে! মুখে একগাল হাসি নিয়েই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচায় সাংবাদিকদের মুখোমুখি হন সোহিনী সরকার।

শোভন-সোহিনীর সুখী গৃহকোণে কি এবার নতুন সদস্য আসতে চলেছে? সপ্তাহ খানেক ধরেই টালিগঞ্জ স্টুডিওপাড়ার অন্দরে ফিসফাস! অনুরাগীমহলেও কৌতূহলের অন্ত নেই। উপরন্তু মা হওয়ার জল্পনার মাঝে এযাবৎকাল সিনেইন্ডাস্ট্রির প্রিমিয়ার বা কোনও অনুষ্ঠানেই নায়িকাকে দেখা যায়নি। জল্পনার সূত্রপাতও অবশ্য সেখান থেকেই। কারণ সম্প্রতি নিজের ছবি ‘ফেরা’র প্রিমিয়ারেও অনুপস্থিত ছিলেন সোহিনী। যে ছবিতে ঋত্বিক চক্রবর্তী, সঞ্জয় মিশ্রের সঙ্গে স্ক্রিন স্পেস ভাগ করে নিয়েছেন তিনি। কিন্তু সেই সিনেমার প্রিমিয়ারে টলিপাড়ার সিংহভাগ উপস্থিত থাকলেও দেখা যায়নি অভিনেত্রীকে। সেখান থেকেই অভিনেত্রীর মা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। সূত্র বলছে, এই মুহূর্তে মা হওয়ার দিকে বেশ কয়েক ধাপ এগিয়েও গিয়েছেন সোহিনী সরকার। আগামী অক্টোবরে পুজোর মরশুমেই দুই থেকে তিন হতে চলেছেন শোভন-সোহিনী। এহেন জল্পনার মাঝে রবিবাসরীয় সান্ধ্য জলসায় হাজির হয়ে প্রথমবার মা হওয়ার অনুভূতি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

মা-বাবা হচ্ছেন শোভন-সোহিনী। ছবি- ফেসবুক

পরনে হালকা গোলাপি শাড়ি। স্বচ্ছ শাড়ির অন্তরালে উঁকি দিচ্ছে হালকা স্ফীতোদর! চোখেমুখে মাতৃত্বের গ্ল্যামার যেন ঠিকরে বেরচ্ছে! মুখে একগাল হাসি নিয়েই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচায় সাংবাদিকদের মুখোমুখি হন সোহিনী সরকার। মা হওয়ার প্রসঙ্গ উত্থাপন হতেই নায়িকা বললেন, "এটা একটা অ্যাওয়ার্ড ফাংশন। আমার মনে হয়, এখানে আমরা শুধু অ্যাওয়ার্ড আর শিল্পীদের কাজ নিয়েই কথা বলি। আমাদেরও নিশ্চয় সময় আসবে, যখন আমরা সবকিছু জানাব। ওটা তো আমাদের অধিকার। প্রত্যেকটা মানুষের অধিকার, এই আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেওয়া। সেই সময় নিশ্চয় আমি ভাগ করে নেব।" অতঃপর তিনি যে মা হচ্ছেন, স্পষ্ট বুঝিয়ে দিলেন সোহিনী।

চলতি বছরের অক্টোবর মাসেই মা-বাবা হিসেবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা। তবে এখনই এই বিষয়টিকে লাইমলাইটে আনতে চাইছেন না অভিনেত্রী এবং গায়ক। এমন আবহেই আবার একাংশ উসকে দিয়েছেন আরজিকর কাণ্ডের আবহে সোহিনী সরকারের 'এই দেশে মা হতে চাই না' মন্তব্যকে!

কানাঘুষো, ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুমহলের অনেকেই নাকি সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানেন, তবে যতক্ষণ না এহেন সুখবর তারকাদম্পতি নিজেরা প্রকাশ্যে আনছেন,ততক্ষণ মুখে কুলুপ আঁটারই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সূত্রের খবর, নতুন সদস্য আসার জন্য নাকি খুব বেশি অপেক্ষা করতে হবে না। চলতি বছরের অক্টোবর মাসেই মা-বাবা হিসেবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা। তবে এখনই এই বিষয়টিকে লাইমলাইটে আনতে চাইছেন না অভিনেত্রী এবং গায়ক। এমন আবহেই আবার একাংশ উসকে দিয়েছেন আরজিকর কাণ্ডের আবহে সোহিনী সরকারের 'এই দেশে মা হতে চাই না' মন্তব্যকে! তবে নিন্দুকরা যে যাই বলুক, আপাতত শোভন-সোহিনীর ঘোষণার অপেক্ষায় ইন্ডাস্ট্রির বন্ধুমহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement