shono
Advertisement
Tumbbad 2

'তুম্বড় ২'-এ আলিয়া, ১০০ কোটির 'হাস্তার লোকরহস্যে' কোন ভেলকি দেখাবেন?

Alia Bhatt: দীর্ঘদিন ধরেই 'তুম্বড় ২' নিয়ে নানা জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে। গত মার্চেই এই সিনেমার সঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকির নাম জুড়েছে। এবার মঙ্গলবার সকালে মহাচমক দিলেন আলিয়া ভাট। বহু প্রতীক্ষিত এই রহস্যজনক লোককথা নিয়ে কী জানালেন 'আলফা' অভিনেত্রী?
Published By: Sandipta BhanjaPosted: 03:09 PM Jul 14, 2026Updated: 03:50 PM Jul 14, 2026

ভারতীয় সিনেদুনিয়ায় রহস্য, রোমাঞ্চকর লোককথার গল্পে 'তুম্বড়' এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছিল, বললেও অত্যুক্তি হয় না। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে ভৌতিক আবহের মোড়কে যেভাবে পৌরাণিক অভিশাপ এবং মনুষ্যজগতের ষড়রিপুর নিয়ন্ত্রণের গল্প তুলে ধরা হয়েছিল, আট বছর পেরিয়ে আজও তা দর্শকমননে উজ্জ্বল। আর সেই প্রেক্ষিতেই 'তুম্বড়'-এর সিক্যুয়েল দেখার অপেক্ষায় দর্শকমহলের প্রায় চাতক পাখির দশা। দীর্ঘদিন ধরেই 'তুম্বড় ২' (Tumbbad 2)নিয়ে নানা জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে। গত মার্চেই এই সিনেমার সঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকির নাম জুড়েছে। এবার মঙ্গলবার সকালে মহাচমক দিলেন আলিয়া ভাট (Alia Bhatt)।

Advertisement

এই সিনেমায় শুটিংয়ের জন্য ইতিমধ্যেই কুড়ি দিনের শিডিউল বরাদ্দ রেখেছেন অভিনেত্রী। মুম্বইতে ৭-৮ একর জায়গা জুড়ে এক বিশাল সেট তৈরি করা হচ্ছে, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে হাস্তারের পুরো গ্রাম। ....

আলিয়া ভাট, ছবি- ইনস্টাগ্রাম

একশো কোটির মেগাবাজেট এই বহু প্রতীক্ষিত লোকরহস্যে এবার 'আলফা' নায়িকা। ভারতীয় সিনেদর্শকমহলে যে 'তুম্বড়' ফ্র্যাঞ্চাইজি নিয়ে আলাদা কৌতূহল রয়েছে, সেটা তাদের এহেন উন্মাদনাই বলে দেয়। গা ছমছমে লোককথায় রহস্যজনক হাস্তারের গল্প আর কোঙ্কণ উপকূলের বৃষ্টিভেজা ভূ-প্রকৃতি চোখ টেনেছিল দর্শকের। এবার সেই 'সুপারহিট' সিনেমার অংশ হতে চলেছেন আলিয়া ভাট। প্রথমবার কোনও ভৌতিক ছবিতে কাপুরবধূ। অতঃপর 'তুম্বড় ২' দিয়েই যে হরর জঁরে আলিয়ার অভিষেক হচ্ছে, তা বলাই বাহুল্য। মঙ্গলবার সকালে ফ্র্যাঞ্চাইজির মুখ্য নায়ক সোহম শাহকে পাশে নিয়ে এই সুখবর দেন আলিয়া ভাট। ক্যাপশনেই জানিয়েছেন, তাঁদের কাছে 'এ এক নতুন অধ্যায়ের সূচনা'। অতঃপর নওয়াজউদ্দিন, আলিয়ার মতো দক্ষ অভিনেতাদের পাশাপাশি সোহম শাহের উপস্থিতি যে সিক্যুয়েলে নতুন মাত্রা যোগ করবে, তা হলফ করে বলা যায়। বলিউড মাধ্যম সূত্রে খবর, সোহম, নওয়াজের পাশাপাশি 'তুম্বড় ২'-এর অন্যতম মুখ্য চরিত্রে থাকছেন আলিয়া ভাট। খবর, এই সিনেমায় শুটিংয়ের জন্য ইতিমধ্যেই কুড়ি দিনের শিডিউল বরাদ্দ রেখেছেন অভিনেত্রী। মুম্বইতে ৭-৮ একর জায়গা জুড়ে এক বিশাল সেট তৈরি করা হচ্ছে, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে হাস্তারের পুরো গ্রাম। এহেন লোকরহস্যে আলিয়া ভাটকে ফের একবার নতুন করে আবিষ্কার করার সুযোগ পাবেন দর্শকমহল, বলাই বাহুল্য।

'তুম্বড়'-এর দৃশ্যে অভিনেতা সোহম শাহ

সিনেমার চিত্রনাট্য শুনেই নাকি তৎক্ষণাৎ সবুজ সংকেত দেন নায়িকা। উচ্ছ্বসিত আলিয়ার মন্তব্য, "প্রথমবার দেখার পর থেকেই 'তুম্বড়' আমার মনে গেঁথে রয়েছে। খুব কম সিনেমাই এমন এক জগত তৈরি করতে পারে যা এতটা অনন্য ও জীবন্ত বলে মনে হয়, আর মুক্তির এতবছর পরেও মানুষের মনে রয়ে যাওয়া সিনেমার সংখ্যা খুব কম। আর ঠিক এই কারণেই তুম্বড়-এ কাজের সুযোগ আমার কাছে এতটা রোমাঞ্চকর মনে হচ্ছে।" নায়িকার সংযোজন, "সোহম ও নওয়াজের সঙ্গে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। দীর্ঘদিন আমি ওদের কাজের ভক্ত।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement