সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি, জন্মের পর মুহূর্ত থেকেই সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দেয়। মায়ের কোলে যখন একরত্তি শিশুটি খেলা করে তখনই দুচোখে কত না স্বপ্ন সাজায়! ব্যতিক্রম নন আলিয়া ভাটও। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছোট্ট রাহাকে নিয়ে মন খুলে কথা কথা বলেছেন মহেশ কন্যা। মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন সাজিয়েছেন, বড় হয়ে মেয়েকে কী বানাতে চান সেই বিষয়েও কোনও রাখঢাক করেননি রণবীর ঘরনি।
পরিণত হওয়ার পর তো প্রত্যেকেই নিজের জীবনের সিদ্ধান্ত নেন। কিন্তু, তার আগে বাবা-মায়েরা নিজেদের মতো করে অনেক কিছুই ভাবনাচিন্তা করেন। কেউ চান মেয়ে হবে চিকিৎসক তো কেউ আবার বানাতে চান উচ্চপদস্থ সরকারি সংস্থার কর্মী। তাহলে জেনে নেওয়া যাক মেয়ের জন্য কী ভেবেছেন আলিয়া? সাম্প্রতিক সাক্ষাৎকারে আলিয়া জানান, রাহা যেন বড় হয়ে খেলাধূলার সঙ্গে যুক্ত হয়। মনের ইচ্ছেপ্রকাশ করে বলেন, "আমি চাই ও অ্যাথলিট হোক। কারণ ও ভীষণ চঞ্চল। এক সেকেণ্ডও চুপ করে বসে না। বয়স মাত্র তিন বছর, এখুনি যা লাফায় সেটা দেখেই আমার ইচ্ছে ও খেলাধূলার জগতেই এগিয়ে যাক।"
ব্যক্তিগত জীবন নিয়েও নিজের মতাদর্শ শেয়ার করেন আলিয়া। তাঁর কথায়, ছোটবেলায় মায়ের কাছ থেকেই শিখেছেন কীভাবে মাতৃত্ব ও নিজের পেশার প্রতি ভালোবাসার ভারসাম্য বজায় রাখতে হয়। মা হওয়ার পর কাজের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এসেছে বলে জানান আলিয়া। যদিও তাঁর উচ্চাকাঙ্ক্ষা এখনও অটুট তবে অনেক বেশি সচেতনভাবে সিদ্ধান্ত নেন।
নিজের অবস্থান সম্পর্কে সচেতন আলিয়া আরও বলেন, কাজ এবং সন্তানের দায়িত্ব সামলাতে মানসিকভাবে স্থিতিশীল থাকা তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহার সঙ্গে অনেকটা বেশি সময় কাটাতে চান তাই এখন কাজের প্রস্তাবে হ্যাঁয়ের চেয়ে বেশি না বলতে শিখেছেন সেলেব মম। বোন শাহিন ভাটও আলিয়ার অনুপ্রেরণা। মানসিক স্বাস্থ্য নিয়ে খোলাখুলি কথা বলার জন্য সবসময় শাহিনের প্রশংসায় পঞ্চমুখ আলিয়া।
সাম্প্রতিক সাক্ষাৎকারে আলিয়া জানান, রাহা যেন বড় হয়ে খেলাধূলার সঙ্গে যুক্ত হয়। মনের ইচ্ছেপ্রকাশ করে বলেন, "আমি চাই ও অ্যাথলিট হোক। কারণ ও ভীষণ চঞ্চল, এক সেকেণ্ডও চুপ করে বসে না। এখুনি যা লাফায় সেটা দেখেই আমার ইচ্ছে ও খেলাধূলার জগতেই এগিয়ে যাক।"
শুধু তাই নয়, শাহিনের সাহসকে সাধুবাদ জানান পর্দার গঙ্গুবাঈ। কেমন মানুষদের সান্নিধ্যে থাকতে পছন্দ করেন আলিয়া? অভিনেত্রীর সংযোজন, "আমি এমন মানুষদের সঙ্গে থাকি না যারা সবকিছুতেই ‘হ্যাঁ’ বলে। আমি বিতর্ক পছন্দ করি, ‘না’ শুনতে ভালোবাসি, কিংবা কেউ যখন জিজ্ঞেস করে তুমি এমনটা কেন ভাবছো?"
