shono
Advertisement
Independence Day 2026

জওয়ানদের মাঝে সইফ, বিদেশে দেশভক্তি প্রিয়াঙ্কার, স্বাধীনতা দিবস উদযাপনে জিৎ-কোয়েলরাও

কীভাবে স্বাধীনতা দিবস পালন করলেন বলিউড ও টলিউড সেলেবরা?
Published By: Kasturi KunduPosted: 05:14 PM Aug 15, 2026Updated: 05:39 PM Aug 15, 2026

১৫ আগস্ট, ২০২৬, দেশজুড়ে উদযাপিত হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস। কাজের ব্যস্ততার মাঝেই তেরঙ্গা পতাকা উত্তোলন করলেন বলিউড থেকে টলিউড সেলিব্রিটিরা। কেউ ঐতিহাসিক স্থানে সৈনিকদের মাঝে দাঁড়িয়ে স্বাধীনতা দিবস সেলিব্রেট করেছেন তো কেউ আবার পতাকা উত্তোলন করে। এক নজরে দেখে নেওয়া যাক বলিউড থেকে টলিউড সেলেবরা কীভাবে এই বিশেষ দিনটি উদযাপন করছেন।

Advertisement

প্রথমেই আসা যাক বলিউডের ছোটে নবাব সইফ আলি খানের কথায়। এই মুহূর্তে সোশাল মিডিয়া ভাইরাল অভিনেতার দেশভক্তির সেই বিশেষ মুহূর্ত। তেরঙ্গা উড়িয়ে নয়, জম্মু ও কাশ্মীরে উরির 'কমান অমন সেতু'র সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন শর্মিলাপুত্র। এই স্থান পরিদর্শনের পাশাপাশি সেখানে মোতায়েন সেনা জওয়ানদের সঙ্গেও ফ্রেমবন্দি সইফ।

সইফের স্বাধীনতা উদযাপন

সমাজমাধ্যমে ছবি পোস্ট করে বলিউডের আর কোন তারকা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন? তালিকায় রয়েছেন অক্ষয় কুমার থেকে প্রিয়াঙ্কা চোপড়া, সুনীল শেট্টি, অনুপম খের-সহ আরও অনেকেই। এআই দিয়ে ভারতের পতাকা হাতে একটি মোশন ছবি তৈরি করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সুনীল শেট্টি।

টাইগার শ্রফের সঙ্গে ক্রিকেট খেলা অক্ষয় কুমারের নিত্যদিনের রুটিন। এদিনও তার ব্যতিক্রম হয়নি। খেলার মাঝেই স্বাধীনতা দিবস পালন করলেন যুগলে। ভারতের পতাকা উত্তোলনের সময় জুতো খুলে অক্ষয়ের দেশপ্রেমের প্রশংসায় পঞ্চমুখ আক্কির অনুরাগীরা।

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের একটি ভিডিওবার্তায় স্বাধীনতা দিবস নিয়ে একটি বার্তা শেয়ার করেন। স্বাধীন ভারতের সঙ্গে কীভাবে ছোট থেকে বড় হওয়া সেই অভিজ্ঞতাই ভাগ করেছেন অনুপম খের।

ভারতীয় নাগরিক হিসেবে গর্বিত প্রিয়াঙ্কা চোপড়া। বিদেশি মুন্ডা নিক জোনাসের সঙ্গে বিদেশে সংসার পাতলেও, দেশপ্রেমে এতটুকু ভাটা পড়েনি। ভারতের পতাকার ছবি শেয়ার করে 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা লিখেছেন, 'ভারতে জন্মগ্রহণ করে আমি গর্বিত।'

প্রিয়াঙ্কার দেশভক্তি

স্বাধীনতা দিবসে গর্বিত ভারতীয় হিসেবে দেশপ্রেম জাহির করেছেন অভিনেতা মাধবন থেকে অপারেশন সফেদ সাগর খ্যাত অভিনেতা। এছাড়াও স্বাধীনতা দিবসে দেশভক্তি দেখা গেল অভিনেতা বরুণ ধাওয়ান থেকে ফারহান আখতার, রকুলপ্রীত সিং, ভূমি পেড়নেকর। এবার একটু চোখ রাখা যাক টলিপাড়ার সেলেবদের স্বাধীনতা দিবস উদযাপনে।

তবে স্বাধীনতা দিবস উদযাপন করেও কেন ক্ষমা চাইলেন গৌরব? ভিডিওতেই তা স্পষ্ট।স্বাধীনতা দিবসে যোগাসনের ছবি শেয়ার করে বিশেষবার্তা দিলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। মাঝ গঅগায় স্বাধীনতা সেলিব্রেট করলেন তৃণা সাহা।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement