shono
Advertisement
Alka Yagnik

গুরুতর অসুস্থ অলকা ইয়াগনিক! কেন হুইলচেয়ারের সাহায্য নিতে হয়? মুখ খুললেন গায়িকা

পদ্ম সম্মানের অনুষ্ঠানে অলকা ইয়াগনিককে হুইলচেয়ারে দেখে উদ্বেগ অনুরাগীমহলে। 'আর কি কোনওদিন ঘুরে দাঁড়াতে পারবেন?', নেটমহলের নেতিবাচকতার ভিড়ে প্রথমবার মুখ খুললেন সঙ্গীতশিল্পী।
Published By: Sandipta BhanjaPosted: 07:58 PM Jun 25, 2026Updated: 07:58 PM Jun 25, 2026

সম্প্রতি রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করতে গিয়েছিলেন অলকা ইয়াগনিক। সেখানেই বলিউডের একসময়কার তাবড় গায়িকাকে হুইলচেয়ারের সাহায্য নিয়ে মঞ্চ অবধি যেতে দেখা যায়। শুধু তাই নয়, গোটা অনুষ্ঠানেই অলকার সঙ্গে এক সহকারী উপস্থিত ছিলেন সর্বক্ষণ। যিনি হুইলচেয়ারে উপবিষ্ট গায়িকাকে মঞ্চে উঠতে-নামতে সাহায্য করছিলেন। আর এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ভাইরাল হতেই উদ্বেগ শিল্পীমহল থেকে সোশাল পাড়ায়। প্রশ্ন উঠেছে, অলকা ইয়াগনিক কি গুরুতর অসুস্থ যে হুইলচেয়ারের সাহায্য নিতে হচ্ছে? এহেন উৎকণ্ঠার আবহে বৃহস্পতিবার মুখ খোলেন গায়িকা।

Advertisement

শেষবার ২০২৪ সালে অমর সিং চমকিলার ‘নরম কালজা’ গানে কণ্ঠ দিয়েছিলেন। কিন্তু তারপর আর কোনও প্লেব্যাক করেননি। আসলে শ্রবণ ক্ষমতা সংক্রান্ত এক বিরল রোগে আক্রান্ত শিল্পী। যার নাম সেনসোরিনিউরাল নার্ভ হেয়ারিং লস।

বিগত কয়েক ধরে সুরের মুর্ছনায় আসমুদ্রহিমাচলকে মাতিয়ে এসেছেন অলকা ইয়াগনিক। ‘অ্যায় মেরে হামসফর’ থেকে ‘অগর তুম সাথ হো’র মতো কত-শত সুপারহিট গান তাণর ঝুলিতে। কিন্তু অসুস্থতার জেরে গত একদশক ধরে তাঁর কাজের সংখ্যা কমেছে। বলা ভালো, প্রায় বন্ধ হওয়ার জোগাড়। শেষবার ২০২৪ সালে অমর সিং চমকিলার ‘নরম কালজা’ গানে কণ্ঠ দিয়েছিলেন। কিন্তু তারপর আর কোনও প্লেব্যাক করেননি। আসলে শ্রবণ ক্ষমতা সংক্রান্ত এক বিরল রোগে আক্রান্ত শিল্পী। যার নাম সেনসোরিনিউরাল নার্ভ হেয়ারিং লস। গান গাওয়া থেকেও তাই দূরে থাকতে হচ্ছে। পঁচিশ সালে তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়। সেখানেই সেনসোরিনিউরাল নার্ভ হেয়ারিং লস-এর কথা বলেছিলেন শিল্পী। কাট টু ছাব্বিশ সালের পদ্ম সম্মানের অনুষ্ঠান। সেখানে হুইলচেয়ারে ধরা দিয়ে ভক্তমহলের উদ্বেগ বাড়িয়েছেন! কেন হুইলচেয়ারের সাহায্য নিতে হয়? সেপ্রসঙ্গে এবার নিজেই মুখ খুলে সমস্ত ধোঁয়াশা সরালেন অলকা ইয়াগনিক।

অলকা ইয়াগনিক। ছবি: সংগৃহীত

গায়িকার মন্তব্য, "আপনাদের ভালোবাসা, উদ্বেগ এবং অগণিত শুভকামনার জন্য ধন্যবাদ। অনুষ্ঠানের একটি ভিডিও নিয়ে আপনাদের উদ্বেগের বিষয়টি আমার নজরে এসেছে। তাই সকলকে আশ্বস্ত করে বলতে চাই যে, আমি ভালো আছি এবং খুব ইতিবাচক মনোভাবের সঙ্গেই সেরে উঠছি। আসলে পদ্ম সম্মান প্রদান অনুষ্ঠানের পর সেদিন আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই ফেরার সময় হুইলচেয়ারের সাহায্য নিতে হয়েছে। দয়া করে আপনারা দুশ্চিন্তা করবেন না। আমি এখন অনেকটা ভালো বোধ করছি এবং আপনাদের প্রার্থনা ও পাশে থাকার জন্য ধন্যবাদ। ভীষণ কৃতজ্ঞ, আপনাদের ভালোবাসা আমাকে প্রতিনিয়ত শক্তি জোগাচ্ছে।" বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক দীর্ঘ বার্তায় ভক্তদের আশ্বস্ত করেন গায়িকা। যে পোস্ট প্রকাশ্যে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে অনুরাগীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement