shono
Advertisement

Breaking News

Aneet Ahaan

গোপনে ভ্রমণের প্ল্যান আহান-অনীতের? বিমানবন্দরে ক্যামেরা দেখেই এ কী করলেন! ভাইরাল ভিডিও

ব্যক্তিগতজীবন নিয়ে একটি শব্দও খরচ করেননি চর্চিত প্রেমিকযুগল আহান পাণ্ডে ও অনীত পাড্ডা।প্রেমচর্চার গুঞ্জনের মাঝেই বিমানবন্দরে কী ঘটল?
Published By: Kasturi KunduPosted: 07:43 PM Apr 23, 2026Updated: 12:51 PM Apr 24, 2026

প্রথম ছবিতেই ছক্কা হাঁকিয়েছেন বলিউডের দুই আনকোরা মুখ আহান পাণ্ডে ও অনীত পাড্ডা। মোহিত সুরি পরিচালিত 'সাইয়ারা'তে অনীত-আহানের ঠোঁট ঠাসা চুমু আর অনস্ক্রিন রোম্যান্সে শিহরিত হয়েছিল জেন জি। পর্দার প্রেম বাস্তবেও গড়িয়েছে বলে অনুমান জুটির ভক্তদের। শুধু তাই নয়, টিনসেলটাউনের অন্দরেও কান পাতলে শোনা যায় আহান-অনীতের প্রেমের কথা। সিনেমায় কাজ করার সময়ই তাঁরা নাকি পরস্পরের কাছাকাছি এসেছে! যদিও ব্যক্তিগত জীবন নিয়ে একটি শব্দও খরচ করেননি চর্চিত যুগল।

Advertisement

এসব গুঞ্জনের মাঝেই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি আহান-অনীত। ক্যামেরার ফ্ল্যাশ দেখেই মুখ আড়ালের চেষ্টা করেন দু'জনেই। কিন্তু, ওই যে 'গোপনে প্রেম রয় না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে।' আহান-অনীতের ক্ষেত্রেও এমনই কিছু ঘটল? ক্লিপটি সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। আহান-অনীতের মুখের অভিব্যক্তি থেকে নেটাগরিকদের অনুমান, কিছু একটা আড়ালের চেষ্টা করছেন।

অমৃতসর বিমানবন্দরের টার্মিনালের দিকে হেঁটে যাচ্ছে 'সাইয়ারা' জুটি আর আচমকা তাঁদের সামনে সংবাদমাধ্যমের ক্যামেরা। সঙ্গে সঙ্গে অস্বস্তিতে পড়ে মুখ আড়াল করার চেষ্টা করেন এবং দ্রুত হেঁটে সামনের দিকে এগিয়ে যান আহান-অনীত।

বিমানবন্দরে কেন মুখ আড়ালের চেষ্টা করলেন আহান-অনীত?

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অমৃতসর বিমানবন্দরের টার্মিনালের দিকে হেঁটে যাচ্ছে 'সাইয়ারা' জুটি আর আচমকা তাঁদের সামনে সংবাদমাধ্যমের ক্যামেরা। সঙ্গে সঙ্গে অস্বস্তিতে পড়ে মুখ আড়াল করার চেষ্টা করেন এবং দ্রুত হেঁটে সামনের দিকে এগিয়ে যান। এই ভিডিওর কমেন্টবক্স জুড়ে 'লাভ' ইমোজির ছড়াছড়ি। কারও কারও কৌতূহল, গোপনে ঘুরতে যাচ্ছেন নাকি যুগল?

ক্যামেরা দেখেই অস্বস্তিতে আহান-অনীত

প্রসঙ্গত, 'সাইয়ারা'র সেই উত্তেজনা উসকে ফের জুটি বাঁধছেন আহান-অনীত। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, মোহিত সুরির পরিচালনাতেই ফিরছে এই হিট জুটি। আর এই জুটির হাত ধরে আরও একবার বড়পর্দায় রোম্যান্সের হাতছানি, তা বললে অত্যুক্তি হবে না। শোনা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকে শুরু হতে পারে সিনেমার শুটিং।

২০২৭ সালে ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে বলেই খবর। অনীত-আহানের ‘সাইয়ারা’র পর কোন প্রেমের গল্প বুনবেন মোহিত, সেই অপেক্ষায় দর্শক। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement