shono
Advertisement

'কাউকে না জানিয়েই পেটে...', চরিত্রের প্রয়োজনে মারাত্মক পদক্ষেপ রণবীরের, ফাঁস করলেন প্রযোজক

যে কোনও চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে কোনওরকম আপোশ করেন না রণবীর সিং। সম্প্রতি অনুরাগ কাশ্যপ এক সাক্ষাৎকারে সেইরকমই এক ঘটনার বিবরণ দিয়েছেন যা শুনলে শিউরে উঠবেন।
Published By: Kasturi KunduPosted: 10:12 AM Apr 10, 2026Updated: 10:13 AM Apr 10, 2026

এই মুহূর্তে আবালবৃদ্ধবনিতার মুখে একটাই সিনেমার নাম, 'ধুরন্ধর ২'। হু হু করে বাড়ছে সিনেমার বক্স অফিসে কালেকশন। বিশ্বব্যাপী আয়ের নিরিখে হলিউড ও চীনা ছবির সঙ্গে জোরদার টেক্কা দিয়ে দশম স্থানে জায়গা করে নিয়েছে আদিত্যর ছবি। রণবীরের মারকাটারি অভিনয়ে মুগ্ধ সিনেপ্রেমীরা। তিনি কখনও বেফিকরে তো কখনও বাজিরাও কখনও আবার খিলজি অবতারে পর্দায় ছক্কা হাঁকান। 'ধুরন্ধর'-এর দুটি পর্বেই হামজা আলির চরিত্রে আরও একবার 'ট্যালেন্টেড' অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন রণবীর। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগ কাশ্যপ।

Advertisement

২০১৩-এ মুক্তিপ্রাপ্ত বলিউড মুভি 'লুটেরা'-তে সোনাক্ষীর বিপরীতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর। সেই ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন অনুরাগ। দীর্ঘ ১৩ বছর আগের স্মৃতিচারণ করে অনুরাগ কাশ্যপ জানান, লুটেরা'-র একটি দৃশ্যের জন্য রণবীরের কঠিন পদক্ষেপের কথা। অনুরাগ বলেন, "লুটেরার একটি ক্লাইম্যাক্সে যখন ওকে গুলি করা হয় সেই অনুভূতিটা বাস্তবায়িত করতে কাউকে কিছু না জানিয়েই নিজের পেটে ক্লিপ লাগিয়ে নিয়েছিল।"

কাজের প্রতি রণবীরের একাগ্রতার কথা বলতে গিয়ে বলেন, "রণবীর সিং ওঁর দ্বিতীয় ছবি লুটেরাতেই প্রমাণ করেছিল কাজের প্রতি ওঁর অমোঘ প্রেম। একজন অভিনেতা হিসেবে সে এতটাই ডুবে গিয়েছিল যে ওকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে হয়েছিল।"

ধুরন্ধর প্রসঙ্গ উল্লেখ করে আরও বলেন, "আমরা এখন ধুরন্ধর নিয়ে অনেক গল্প শুনছি। কীভাবে রণবীর এবং অর্জুন রামপাল নিজেদের চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পরস্পরকে আঘাত করেছে। ওঁরা চরিত্রের জন্য এতটা আত্মত্যাগ করেছে বলেই ছবিটা আজ দারুণ সাফল্য পাচ্ছে।"

কাজের প্রতি রণবীরের একাগ্রতার কথা বলতে গিয়ে বলেন, "রণবীর সিং ওঁর দ্বিতীয় ছবি লুটেরাতেই প্রমাণ করেছিল কাজের প্রতি ওঁর অমোঘ প্রেম। একজন অভিনেতা হিসেবে সে এতটাই ডুবে গিয়েছিল যে ওকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে হয়েছিল। নিজের কষ্ট কাউকে জানায়নি। যতক্ষণ পেরেছিল যন্ত্রণা চেপে রেখেছিল। ‘লুটেরা’ ধুরন্ধরের মতো ব্যবসা না করলেও ওঁর এই একাগ্রতা সত্যিই অসাধারণ।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement