shono
Advertisement
Arbaaz Khan

যত কাণ্ড কলকাতায়, নিরাপত্তাবলয় ভেঙে আরবাজের গাড়িতে ওঠার চেষ্টা ব্যক্তির! তারপর...

Kolkata: কলকাতায় আয়োজিত সাম্প্রতিক এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন অভিনেতা-প্রযোজক। নিরাপত্তা নিয়ে বিপাকে আরবাজ খান! কী ঘটল সলমনের ভাইয়ের সঙ্গে?
Published By: Sandipta BhanjaPosted: 06:38 PM Jun 16, 2026Updated: 06:43 PM Jun 16, 2026

অনুষ্ঠান করতে গিয়ে অনুরাগীদের ভালোবাসায় তারকাদের জেরবার হওয়ার উদাহরণ নেহাত কম নয়! কিন্তু কলকাতায় এসে যে অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার হতে হয় আরবাজ খানকে, তা নিয়ে তুমুল শোরগোল নেটভুবনে। ঠিক কী ঘটেছে?

Advertisement

কলকাতায় আয়োজিত সাম্প্রতিক এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন আরবাজ। সেই সূত্রেই দিন কয়েক আগেই সুদূর মায়ানগরী থেকে তিলোত্তমায় পাড়ি দিয়েছিলেন অভিনেতা-প্রযোজক। তবে অনুষ্ঠান শেষের পরই ঘটে এক বিপত্তি! নেটভুবনে দাবানল গতিতে ছড়িয়ে পড়া এক ভিডিওয় দেখা গিয়েছে, জনৈক ব্যক্তি নিরাপত্তা বলয় ভেঙে জোর করে আরবাজ খানের গাড়িতে উঠে বসেছেন। হাতে মোবাইল। সেসময়ে বলিউড তারকার গতিবিধি ক্যামেরাবন্দি করছিলেন ওই ব্যক্তি। এদিকে অনাহূতর এহেন কাণ্ড দেখে তৎক্ষণাৎ মেজাজ হারান আরবাজ খান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ওই ব্যক্তিকে একপ্রকার টেনে-হিঁচড়ে গাড়ি থেকে বাইরে বের করা হয়। ভিডিওতে এও দেখা যাচ্ছে যে, ঘটনার আকস্মিকতায় গাড়ির বাইরে দাঁড়িয়ে হতবাক আরবাজ খান! তিতিবিরক্ত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার অপেক্ষা করছেন তিনি। আর এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত ছড়িয়ে পড়তেই নেটভুবনে সমালোচনার ঝড়!

আরবাজ খান (ফাইল ছবি)

ঘটনার আকস্মিকতায় অনুষ্ঠানের উদ্যোক্তারাও কার্যত অপ্রস্তুত হয়ে পড়েছেন। যা দেখে নেটপাড়ার একাংশ তীব্র বিরোধিতা করে নিন্দায় সরব হয়েছেন। তাঁদের কথায়, 'বিনা অনুমতিতে একজন তারকা কেন, কারও গাড়িতেই ওঠা উচিত নয়!'

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, নিরাপত্তা কর্মীদের ঘেরাটোপে আরবাজ খান যখন তাঁর গাড়ির দিকে এগচ্ছেন, ঠিক তখনই ওই অনুপ্রবেশকারীকে গাড়ি থেকে টেনে বের করছেন নিরাপত্তারক্ষীরা। ঘটনার আকস্মিকতায় অনুষ্ঠানের উদ্যোক্তারাও কার্যত অপ্রস্তুত হয়ে পড়েছেন। যা দেখে নেটপাড়ার একাংশ তীব্র বিরোধিতা করে নিন্দায় সরব হয়েছেন। তাঁদের কথায়, 'বিনা অনুমতিতে একজন তারকা কেন, কারও গাড়িতেই ওঠা উচিত নয়!' কারও বা কটাক্ষ, 'এ কেমন আচরণ?' এহেন নানা কটাক্ষবাণে ছেয়ে গিয়েছে নেটভুবন। যদিও আরবাজ কিংবা উদ্যোক্তাদের কেউই এপ্রসঙ্গে মুখ খোলেননি, তবে সেই ভিডিও আপাতত বিটাউনের 'চায়ে পে চর্চা'র জায়গায় পৌঁছেছে।

Some unknown man forcefully sat inside Arbaaz Khan's car in Kolkata
by u/Icy_Discipline_6975 in BollyBlindsNGossip

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement