shono
Advertisement

এবার বড়পর্দায় পা রাখছেন তৃণা সাহা, অরিন্দম শীলের নতুন ছবিতে ‘গুনগুন’

এপ্রিল মাস থেকে শুরু হবে এই ছবির শুটিং।
Posted: 02:16 PM Mar 10, 2022Updated: 03:37 PM Mar 10, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘খুড়কুটো’ ধারাবাহিকে ‘গুনগুন’ চরিত্রে অভিনয় করে অনেক আগেই দর্শকদের মন জয় করে ফেলেছেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। বলা ভাল, এই ধারাবাহিকের টিআরপি যেন তৃণার হাতের মুঠোতেই। তবে এবার আর শুধুই ছোটপর্দায় আটকে থাকছেন না তৃণা। টলিউডের খবর অনুযায়ী, পরিচালক অরিন্দম শীলের হাত ধরে এবার সিনেমায় পা রাখতে চলেছেন তৃণা। অরিন্দমের নতুন থ্রিলার ছবি ‘ইস্কাবনের বিবি’তে দেখা যাবে তৃণা সাহাকে। এই ছবিতে তৃণা ছাড়াও রয়েছেন অরুণিমা ঘোষ।

Advertisement

এক নামকরা হাসপাতালে একের পর এক দুর্নীতির ঘটনা ঘটে চলেছে। সেই ঘটনার সঙ্গেই হঠাৎ করে জড়িয়ে পড়লেন অরুণিমা ও তৃণা। তবে নিজেদের প্রাণ বাঁচাতে নিজেরাই হয়ে উঠলেন অপরাধী। দুর্নীতির সঙ্গে কঠিন লড়াইয়ে মেতে উঠলেন দু’জনে। এরকমই গল্পকে পর্দায় নিয়ে আসছেন অরিন্দম।

[আরও পড়ুন: টানটান থ্রিলার গল্পে বিদ্যা বালান ও শেফালি শাহর যুগলবন্দি, দেখুন ‘জলসা’র ট্রেলার]

কয়েকদিন আগেই ব্যোমকেশ বক্সীকে নিয়ে নতুন ছবি তৈরির ঘোষণা করেছেন অরিন্দম। তবে খবর অনুযায়ী, ‘ইস্কাবনের বিবি’র শুটিং শুরু হবে ব্যোমকেশের আগে। পীযূষ ঝাঁ-র ‘সিম্পল গার্ল’ গল্পের থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হবে এই ছবি। ক্যামেরার দায়িত্বে থাকবে মধুরা পালিত। সঙ্গীতের দায়িত্বে বিক্রম ঘোষ। তৃণা, অরুণিমা ছাড়া এই ছবিতে দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়, জয়দীপ কুণ্ডু, পৌলমী দাসকেও। কলকাতা ছাড়াও এই ছবির শুটিং হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়।

[আরও পড়ুন: বলিউডে ‘পুষ্পা’ খ্যাত রশ্মিকা মান্দানা, সিদ্ধার্থের সঙ্গে জুটি বেঁধে অভিনেত্রীর ‘মিশন মজনু’ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement