shono
Advertisement
Fifa World Cup 2026

'মেসি পেনাল্টি মিস করায় কেঁদে ফেলি', স্টেডিয়ামে বসে বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা জানালেন তনুশ্রী

বিশ্বকাপের আবহে সেলেবপাড়ার সদস্যরা যখন প্রিয় দলের জার্সি গায়ে রাত জেগে গলা ফাটাচ্ছেন, তখন মার্কিন মুলুকে স্টেডিয়ামে বসে 'স্বপ্নের ম্যাচ' দেখার অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী।
Published By: Sandipta BhanjaPosted: 06:46 PM Jul 10, 2026Updated: 07:31 PM Jul 10, 2026

অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী বিবাহসূত্রে এখন থাকেন মার্কিন মুলুকে। গতবছর নভেম্বরে সকলকে চমকে দিয়ে আলটান্টা নিবাসী আইটি প্রফেশনাল সুজিত বসুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন টলিউড অভিনেত্রী। সেই থেকে অভিনেত্রী আমেরিকায়, চুটিয়ে জীবন উপভোগ করছেন। আর চলতিবারে আমেরিকায় বসেছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের আসর। যে মহাযজ্ঞের আঁচে সরগরম গোটা বিশ্ব। তখন তনুশ্রীও ঠিক করে রেখেছিলেন যে তিনি ফুটবল বিশ্বকাপ দেখতে যাবেন। যেমন কথা, তেমন কাজ। সেই ইচ্ছেপূরণের গল্পই ভাগ করে নিলেন সংবাদ প্রতিদিন-এর সঙ্গে।

Advertisement

তনুশ্রী চক্রবর্তীর সর্বকালের প্রিয় ফুটবলার মারাদোনা। তাই আজীবন আর্জেন্টিনাকেই সমর্থন করে এসেছেন তিনি। আর এবার যেহেতু আমেরিকাতেই বিশ্বকাপের আসর, তাই স্টেডিয়ামে বসে প্রিয় দলের ম্যাচ দেখার সুযোগ হাতছাড়া করেননি।

বিশ্বকাপের আবহে সেলেবপাড়ার সদস্যরা যখন প্রিয় দলের জার্সি গায়ে রাত জেগে গলা ফাটাচ্ছেন, তখন আমেরিকা নিবাসী তনুশ্রীও এর থেকে ব্যতিক্রম নন। কারণ নায়িকা বরাবরই ফুটবলপ্রেমী। তাই খেলা মিস করার প্রশ্নই আসে না! তনুশ্রী চক্রবর্তীর সর্বকালের প্রিয় ফুটবলার মারাদোনা। তাই আজীবন আর্জেন্টিনাকেই সমর্থন করে এসেছেন তিনি। আর এবার যেহেতু আমেরিকাতেই বিশ্বকাপের আসর, তাই স্টেডিয়ামে বসে প্রিয় দলের ম্যাচ দেখার সুযোগ হাতছাড়া করেননি। গত মঙ্গলবার স্বামী সুজিত এবং তাঁর সহকর্মীদের সঙ্গে আর্জেন্টিনার রুদ্ধশ্বাস ম্যাচ দেখতে গিয়েছিলেন। সেদিনের অভিজ্ঞতাই উজাড় করে দিলেন অভিনেত্রী।

আটলান্টার মার্সেডিজ বেঞ্জ স্টেডিয়ামে আর্জেন্টিনা আর ইজিপ্টের ম্যাচে তনুশ্রী চক্রবর্তী

সূদুর মার্কিন মুলুক থেকে ফোনে তনুশ্রী জানালেন, "৭ জুলাই আটলান্টার মার্সেডিজ বেঞ্জ স্টেডিয়ামে আর্জেন্টিনা আর ইজিপ্টের ম্যাচ দেখলাম। এইরকম রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অভিজ্ঞতাই আলাদা। যখন দুই গোলে পিছিয়ে আর্জেন্টিনা, পুরো কান্না পেয়ে গিয়েছিল। তারপর মেসি যখন পেনাল্টি মিস করল, সেটাও হার্টব্রেকিং মোমেন্ট! কেঁদে ফেলেছিলাম। দেখলাম, মুহূর্তের মধ্যে আর্জেন্টিনা ভক্তদের চিৎকার থেমে গেল। তবে মেসির পক্ষে সব সম্ভব। কীরকমভাবে দলকে ঘুরে দাঁড়াতে উদ্বুদ্ধ করল ভাবা যায় না! স্টেডিয়ামে বসে এমন ম্যাচ দেখার সৌভাগ্য হবে, এটা বিশ্বাসই করতে পারছিলাম না। এই অভিজ্ঞতা সারাজীবন মনে রয়ে যাবে।" তনুশ্রীর সঙ্গে মাঠে ছিলেন তাঁর স্বামী সুজিত এবং তাঁর অফিসের কয়েকজন সহকর্মী। যাঁদের শিকড় আর্জেন্টিনায়। সব মিলিয়ে অভিনেত্রীর কথায়– "এ যেন স্বপ্নের ম্যাচ। মেসিকে মাঠে ওই খেলা খেলতে দেখা অবিশ্বাস্য।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement